‘লাল সিং চাড্ডা’ এ কেমন লাগছে নাগাকে? ফার্স্টলুক শেয়ার করলেন চিরজীবী

লাল সিং চাড্ডা' এ নাগার ফার্স্ট লুক শেয়ার করেছেন দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী। টুইট করে নাগার এই ছবির লুক শেয়ার করেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আমিরের ‘লাল সিং চাড্ডা’ নিয়ে বেশ উন্মাদনা দর্শকের মনে। বলিউডের সে ‘মিস্টার পার্ফেকশনিস্ট’ বলে কথা। আর তাই তাঁর ছবি মানেই তাতে এক আলাদা চমক থাকে। লাল সিং চাড্ডাতেও যে তার ব্যাতিক্রম হবে না তা বলাই বাহুল্য। তবে আমির ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন করিনা কাপুর খান ও নাগা চৈতন্য। নাগার এই অভিনয় নিয়ে বেশ উচ্ছ্বসিত তাঁর ভক্তদের পাশাপাশি দক্ষিণী ছবির তারকারাও। আর তার প্রমাণও মিলল। সম্প্রতি ‘লাল সিং চাড্ডা’ এ নাগার ফার্স্ট লুক শেয়ার করেছেন দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী। টুইট করে নাগার এই ছবির লুক শেয়ার করেছেন তিনি। লিখেছেন, ” বলরাজু এর সঙ্গে পরিচয় করুন। হ্যাশট্যাগে দিয়েছেন,”#Balaraju #LaalSinghChaddha #AamirKhan”।

উল্লেখ্য আমিরের ‘লাল সিং চাড্ডা’ ছবির মাধ্যমেই বলিউডে ডেবিউ করতে চলেছেন নাগা। হলিউডের ছবি ‘ফরেস্ট গাম্প’ এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি। আগামী ১১ অগস্ট মুক্তি পাবে এই ছবি। এর আগে ১৪ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল আমিরের এই ছবইর। যদিও বিভিন্ন কারনে তা পিছিয়ে যায়। এবং তার সঙ্গেই আমির-করিনা জুটিকে তৃতীয়বার পর্দায় দেখতে পাবেন দর্শক।  

একইসঙ্গে বলতে হয় যে বলিউড ও দক্ষিণী ছবির বিভাজন নিয়ে যখন দেশ উত্তাল তখনই কিন্তু নজরকাড়া ভাবে একের পর এক হিন্দি ছবিতে ডেবিউ করছেন দক্ষিণের তারকারা। ‘লাইগার’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করছেন বিজয় দেবরাকোন্ডা। অন্যদিকে আমিরের ছবিতে ডেবিউ করছেন নাগা। তাহলে কী সেই বিভাজন মিটেছে? তা নিয়ে গুঞ্জন রয়েই যাচ্ছে। তবে নিজের ব্যাক্তিগত জীবনের সমস্তা বাগবিতন্ডা ভুলে যে নিজের কাজে মন দিচ্ছেন বেশি করে আজকাল নাগা তা আগেই জানিয়েছিলেন। সামান্থার সঙ্গে সম্পর্কের অবসান ঘটিয়ে মুভ অন করে গিয়েছেন তিনি। সঙ্গে শোভিতা ধুলিপালার সঙ্গে সম্পর্কের গুঞ্জনে দাঁড়ি টেনেছেন। 

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের