‘মানুষ সিনেমা দেখছে না, প্রেক্ষাগৃহ ফাঁকা’, ‘দ্য কেরালা স্টোরি ২’ নিয়ে বিস্ফোরক রাহুল গান্ধি

এই ছবি দেখার জন্যে প্রেক্ষাগৃহে কোনও দর্শক নেই, কেউ দেখছে না 'দ্য কেরালা স্টোরি ২', এবার এমনটাই দাবি করলেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি

Share:

নিজস্ব প্রতিনিধি: বহু বিতর্কের পরেও ২৭ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ‘দ্য কেরালা স্টোরি ২’। যদিও মুক্তির কয়েক ঘন্টা আগে ছবির মুক্তি স্থগিত করে দিয়েছিল কেরল হাইকোর্ট। তবে অনেক মামলা-মকুদ্দমার পর অবশেষে কেরল হাইকোর্ট ছবিটি মুক্তির জন্যে অনুমতি দিয়েছে। কেরল রাজ্যের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে বিদ্ধ হয়েছিল ‘দ্য কেরালা স্টোরি’, সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক স্তরেও ছবিটি নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল। কেরলের মুখ্যমন্ত্রীও ছবিটি নিয়ে ব্যাপক নিন্দা জানিয়েছিল। তা সত্ত্বেও ছবিটি মুক্তি পেয়েছে। কিন্তু এই ছবি দেখার জন্যে প্রেক্ষাগৃহে কোনও দর্শক নেই, কেউ দেখছে না ‘দ্য কেরালা স্টোরি ২’, এবার এমনটাই দাবি করলেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি।

গত ৬ মার্চ বুধবার, রাহুল কেরলে একটি জনসাধারণের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। যেখানে তিনি এলাকার শিশুদের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন। আর তখনই একজন পড়ুয়া রাহুল গান্ধিকে’ দ্য কেরালা স্টোরি’ নিয়ে তাঁর মতামত জানাতে বলেন। জবাবে কংগ্রেস নেতা রাহুল গান্ধি জানান, ‘এটা ভাল খবর যে, ‘কেরালা স্টোরি ২’ দেখার জন্যে থিয়েটারগুলিতে একদম ভিড় নেই। দর্শকের আসন খালি। কেউ দেখছে না এই ছবি। যাতে স্পষ্ট, দেশের বেশিরভাগ মানুষ কেরলকে খারাপভাবে দেখতে চাননা। মানুষ এর সংস্কৃতি, ঐতিহ্য এবং বাস্তব পরিস্থিতি সম্পর্কে সচেতন। তাই কেরলকে নেতিবাচক বা মিথ্যা আলোকে চিত্রিত করা চলচ্চিত্রগুলি কখনই ভাল ব্যবসা করতে পারবে না।’ এরপর তিনি ছেলেটি কে বলেন, ‘কিন্তু তুমি একেবারে ঠিক বলেছ যে, সিনেমা, টিভি এবং মিডিয়াকে এখন অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এগুলি মানুষকে অপমানিত করতে, সম্প্রদায়কে বিচ্ছিন্ন করতে এবং সমাজে বিভেদ তৈরি করতে ব্যবহৃত হচ্ছে। এতে কিছু নির্দিষ্ট গোষ্ঠী লাভবান হন এবং অন্যরা ক্ষতিগ্রস্ত হন।’

এরপর রাহুল গান্ধি চলচ্চিত্রের ‘প্রচার’ প্রবণতা সম্পর্কে বলেন, ‘ভারতে এটি ব্যাপক আকার ধারণ করেছে। কেউ যদি একটি চলচ্চিত্র তৈরি করতে চায় এবং মিডিয়াতে কিছু বলতে চায়, অথবা কোনও নির্দিষ্ট ধারণার পক্ষে দাঁড়াতে চায়, তাহলে তাঁদের ছবির মাধ্যমে আক্রমণ করা হয়। প্রায়শই, তাঁদেরকে কথা বলতে দেওয়া হয় না। অন্যদিকে, কিছু গল্প যত দ্রুত ইচ্ছা ছড়িয়ে দেওয়া হয়, ততই একাংশ লাভবান হন। এদের কোনও শাস্তি নেই। যারা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক।’ এদিকে ‘দ্য কেরালা স্টোরি ২’ ছবিটির মুক্তি আট দিন পেরিয়ে গেলেও মাত্র ২৫ কোটি টাকা আয় করেছে। কিন্তু ছবির প্রথম কিস্তি ২৪১ কোটি টাকা আয় করেছিল। প্রসঙ্গত, ‘দ্য কেরালা স্টোরি ২’-তে কেরল, রাজস্থান, মধ্যপ্রদেশ জুড়ে ধর্মীয় ধর্মান্তর এবং জোরপূর্বক নির্যাতনের বিষয়বস্তু দেখানো হয়েছে। একাধিক ভয়ার্ত নারীর মুখের আড়ালে তুলে ধরা হয়েছে জোর করে ধর্মান্তরিতকরণের এক ভয়ঙ্কর কাহিনি। তাঁরা কেউ সুরেখা নাইয়ার, নেহা সন্ত। যেখানে নারী কন্ঠে উল্লেখ রয়েছে, ‘আমাদের মেয়েরা প্রেমে পড়ে না, ফাঁদে পড়ে। এবার থেকে আর সহ্য করবে না তারা। ঘুরে দাঁড়াবে।’ সেই মেয়েগুলির মধ্যে কেউ চেয়েছিল আইএএস অফিসার হতে, কেউ চেয়েছিল নামী নৃত্যশিল্পী হতে। আবার কেউ হিন্দু থেকে ইসলাম ধর্মাবলম্বী হয়েছিলেন শুধু ভালোবাসার মানুষের জন্যে। কিন্তু সেটা ছদ্মবেশ! তাদের সিংহভাগই বলপূর্বক ধর্মান্তরিতকরণের শিকার। যেখানে মুসলিম অধ্যুষিত দেশ বানানোর পরিকল্পনা করা হচ্ছে এমনটাও দাবি করা হয়েছে। আর সেই সূত্রেই ‘কেরালা স্টোরি ২’ বিতর্কের মুখে পড়েছিল।

২১ জুলাইয়ের মঞ্চ থেকে বড় ঘোষণা ঋতব্রতর, শহিদ পরিবারকে মাসে ১০ হাজার আর্থিক সহায়তার আশ্বাস

‘প্রতীকের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ব’, ঋতব্রতদের চ্যালেঞ্জ মমতার

জোর করে গাড়িতে তুলে আদিবাসী তরুণীকে গণধর্ষণ, কর্নাটকে গ্রেফতার ৩

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

একুশের মঞ্চে মমতার সঙ্গে কল্যাণের ‘ঝগড়া’! পরিস্থিতি সামলাতে আসরে অভিষেক-শোভনদেব

দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

বড় জয় স্ত্রী গীতাঞ্জলির, সোনম ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিল্লি হাইকোর্টের

যাত্রী পরিষেবা উন্নত করতে ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

সিকিমে নির্মীয়মাণ টানেল ভয়াবহ ভূমিধস! গ্যাস লিক করে মৃত ৮, এখনও আটকে বহু

‘ঋত শিবিরকে বালিশ চাটা বা বিসি বলুন’, তোপ অভিষেকের

উল্টোরথে রাগির ময়দা ও গুড় দিয়ে বাড়িতে বানান স্বাস্থ্যকর মুচমুচে জিলিপি

একুশে জুলাইয়ের দিন ধাক্কা মমতার, গ্রেফতার কালীঘাটপন্থী নেতা অসিত মজুমদার