স্বরূপ বিশ্বাসকে নিয়ে স্টুডিওপাড়ায় পুলিশ, টেকনিশিয়ানের অফিসে চলছে তল্লাশি

যৌন হেনস্থা, তোলাবাজি, খুনের চেষ্টা-সহ একাধিক অভিযোগে গত বৃহস্পতিবার রাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: যেখানে এককালে দাদাগিরি করেছেন, সেখানেই এবার আসামি হয়ে আসতে হল স্বরূপ বিশ্বাসকে! যৌন হেনস্থা, তোলাবাজি, খুনের চেষ্টা-সহ একাধিক অভিযোগে গত বৃহস্পতিবার রাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। এছাড়া অস্ত্রআইনেও মামলা দায়ের হয়েছে ফেডারেশনের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে। আগামী ১৮ জুন পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ আদালতের। তাঁর বিরুদ্ধে প্রচুর টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে। টাকা নিয়ে অযোগ্যদের সিনেমায় সুযোগ করিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। গত সোমবার এবং মঙ্গলবার দুই দিন স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাট, সুরুচি সঙ্ঘের ক্লাবে ম্যারাথন তল্লাশি চালিয়েছে পুলিশ। স্বরূপ-অরূপের বাড়িতে তল্লাশি চালাতে গেলে পুলিশ দেখতে পায় তাঁদের গোপনীয় সমস্ত জায়গা ডিজিটালি লক করা রয়েছে। সেটি খুলে দিতেই স্বরূপকে হেফাজত থেকে বের করে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়। কিন্তু কিছুই পাওয়া যায়নি তাঁর ফ্ল্যাট থেকে।

আজ বুধবার (১০ জুন) দুপুরে তাঁকে টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওপাড়াতে নিয়ে আসে পুলিশ। এবার তদন্তকারীদের রাডারে ফেডারেশনের অফিস। কারণ দুর্নীতির টাকা ফেডারেশনের অফিসেও লুকিয়ে রাখতে পারেন তিনি। সেই কারণেই আজ স্বরূপকে ফেডারেশনের অফিসে নিয়ে আসা হয়েছিল। তাঁকে সামনে রেখেই অফিসের টাকা খোলা হয়। এখন তল্লাশি চলছে। এখনও পর্যন্ত স্বরূপের বিরুদ্ধে ২২ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে। কাদের থেকে তিনি টাকা তুলেছেন, সেটাই খতিয়ে দেখছে পুলিশ।

অভিযোগ, বছরের পর বছর ধরে দুর্নীতি করেছেন স্বরূপ বিশ্বাস। স্টুডিওপাড়ায় ঘুঘুর বাসা তৈরি করেছিলেন তিনি। তাঁর গ্রেফতারের পর থেকেই ক্ষোভে ফুঁসছে টলিপাড়ার টেকনিশিয়ান, মেকআপ আর্টিস্ট ও কলাকুশলীরা। মুখ খুলেছেন দাপুটে তারকারাও। অভিনেতা-অভিনেত্রী থেকে কলাকুলশী, সকলেই তাঁর অত্যাচারের শিকার। প্রতিবেশীদের অভিযোগ, গোটা টালিগঞ্জজুড়ে তোলাবাজি করতেন স্বরূপ বিশ্বাস। তাঁর দাদার হাতে ক্ষমতা ছিল বলে পুলিশও কোনও পদক্ষেপ করেনি। দিনের পর দিন কাজের প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা তুলেছেন। গত সোমবার স্বরূপের সাহাপুর কলোনির ফ্ল্যাটে প্রায় চার ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েছিল পুলিশ। মঙ্গলবার দুপুর পৌনে তিনটে নাগাদ স্বরূপকে সুরুচি সঙ্ঘের পুজোর মাঠে নিয়ে যাওয়া হয়। এদিনও প্রায় চার ঘণ্টা তল্লাশি চলে। এরপর আজ ফেডারেশনের অফিসে তাঁকে নিয়ে যাওয়া হল। তবে সূত্রের খবর, তালা ভেঙে তদন্তকারী অফিসারেরা তাঁর ঘরে ঢুকেছেন।

উপনির্বাচনের আগে নন্দীগ্রামে তৃণমূলে অস্বস্তি, প্রার্থী খুঁজতেই ‘হিমশিম’ খাচ্ছে দল

‘সীমান্ত রক্ষা করব, নাকি বাবা-মায়ের খোঁজ করব?’, দিশেহারা সেনা জওয়ান

টাকার প্রলোভন দেখিয়ে নাবালিকাকে হোটেলে আটকে মধুচক্রে নামানোর ছক! গ্রেফতার ৪

‘আমগাছটা না থাকলে ভেসেই মারা যেতাম’, নেপালের হড়পা বানের ভয়াবহ অভিজ্ঞতা বিবেকের

এক লিটারে যাওয়া যাবে ৫০ কিমি, বাজারে হাজির MG Hector Tomahawk PHEV

মাত্র ২১-এ থমকে গেল তরুণী মডেলের জীবন, কাঠগড়ায় জিম প্রশিক্ষক

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

ফোন বেজেই চলেছে, কিন্তু মিলছে না কোনও উত্তর! নেপালের বিপর্যয়ের পর নিখোঁজ দুর্গাপুরের দম্পতি

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে