‘মুম্বই হামলা চক্রীরা এখানে নিরাপদ’, পাকিস্তানে গিয়ে পাক-সরকারকে তোপ জাভেদ আখতারের

যখন আমি জাভেদ সাবের কবিতা শুনি, আমি ভাবি যে তিনি দেবী সরস্বতীর দ্বারা কতটা আশীর্বাদ করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানে বসেই দেশের সমালোচনা জুড়লেন স্বনামধন্য গীতিকার জাভেদ আখতার। ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। এদিন গীতিকার জানালেন, সন্ত্রাসবাদীরা দেশে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে, কারুর কোনও প্রতিক্রিয়া নেই। কিংবদন্তি উর্দু কবি ফয়েজ আহমেদের স্মরণে লাহোরে একটি উৎসবে অংশ নিতে গত সপ্তাহেই পাকিস্তান সফর করেন জাভেদ আখতার। সেখানেও একটি আলোচনায়, দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর বিষয়ে একাধিক কথা বলেন জাভেদ আখতার। সেখানেই জাভেদ আখতার মনে করিয়ে দেন এক দগদগে ইতিহাসের কথা, যা এখনও ভারতীয়রা ভুলতে পারেননি।

অনুষ্ঠানে একজন জাভেদ আখতারকে বলেন, ‘আপনি দেশে গিয়ে পাকিস্তান সম্পর্কে কী বলবেন? বলবেন কি পাকিস্তানের মানুষ শুধু আপনাদের উপর বোমাই ফেলে না, ওরা ফুল-মালা দিয়েও আমাদের অভ্যর্থনাও করতে পারে?’ এই কথা থেকেই শুরু হয় হয় জাভেদের বক্তব্য। কী বলেছেন তিনি? জাভেদের জবাব, “আমাদের একে অপরকে দোষারোপ করা একেবারেই উচিত নয়। এতে কিছুই সমাধান হবে না। আমাদেরকেই উত্তেজনাপূর্ণ পরিবেশকে অবিলম্বে প্রশমিত করা উচিত। আমরা মুম্বইয়ের মানুষ, আমরা আমাদের শহরে হামলা দেখেছি। যারা সেই হামলা করে, তাঁরা নরওয়ে থেকে আসেনি, তাঁরা মিশর থেকে আসেনি। তাঁরা এখনও পাকিস্তানে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। এই নিয়ে যদি হিন্দুস্তানিদের মনে কোনও অভিযোগ থাকে, তাহলে আপনাদের খারাপ লাগা উচিত নয়।”

তারপরেই তিনি রীতিমতো কড়া ভাষায় বলেন, মেহদি হাসান বা নুসরত ফতেহ আলি খানের মতো শিল্পীদের বারবার ভারতে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করা হয়েছে। ফয়েজ সাহেব যখনই ভারতে পৌঁছেছেন, তাঁকে সেখানে সম্মানের সঙ্গে গ্রহণ করা হয়েছে। কিন্তু ভারতীয় শিল্পীদের সঙ্গে পাকিস্তানে সেই কাজ করা হয়নি। লতা মঙ্গেশকরকেও কখনও পাকিস্তানে সেই সম্মান দেয়নি। তাঁকে ডাকা হয়নি সে দেশে। জাভেদের এই কথায় তখন উপস্থিত অনেকেই সমর্থন জানান এবং তালি দিয়ে তাঁর প্রশংসা করেন। এই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই তাঁর এই বক্তব্যের প্রশংসা করেছেন। কুর্নিশ জানিয়েছেন প্রবীণ শিল্পীর সাহসকে। পাকিস্তানের মাটিতে বসেই যেভাবে তিনি সোজাসাপ্টা বক্তব্য রাখলেন, কোনরকম কূটনীতির পড়োয়া করেননি। এছাড়া অভিনেত্রী কঙ্গনা রানাউত বলেন, “যখন আমি জাভেদ সাবের কবিতা শুনি, আমি ভাবি যে তিনি দেবী সরস্বতীর দ্বারা কতটা আশীর্বাদ করেছেন।”

২৩ বছর পর মহাসংযোগ, ১৭ অগস্ট শিবলিঙ্গে এই জিনিস চড়ালেই খুলবে ভাগ্য!

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন