কনসার্টে নিকের কোলে চেপে প্রথম সাউন্ড চেক মালতির, একরত্তিরের কীর্তি দেখে অবাক গায়ক বাবা

গায়ক তাঁর শিশুকন্যাকে ধরে রয়েছে, যখন মালতির বাবা হাতে মাইক নিয়ে তাঁর শোয়ের জন্য অনুশীলনে ব্যস্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাবা, একজন সন্তানের যাবতীয় বল ভরসা। আর সন্তান বড় হলে তাঁরাই হয় পিতা-মাতার বল ভরসা। পপ তারকা নিক জোনাস, গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী। পাশাপাশি তিনি হলিউডের বিখ্যাত ব্যান্ড জোনাস ব্রাদারের অন্যতম কর্ণধার। যাই হোক, ভারতীয় কন্যাকে বিয়ে করার পর রাতারাতি পাল্টে গিয়েছে তাঁর জীবন। গতবছরই বাপ-মা হয়েছেন প্রিয়াঙ্কা, নিক। সারোগেসির মাধ্যমে কন্যা মালতি মেরি কে পরিবারে আমন্ত্রণ জানিয়েছেন। মাস কয়েক আগেই মেয়ের মুখ দেখিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এদিকে দিন কয়েক আগেই স্বামী ও সন্তানকে নিয়ে বাপের বাড়ি মুম্বই থেকে ঘুরে গেলেন প্রিয়াঙ্কা। যাই হোক, নিক জোনাস পেশাগত এবং ব্যক্তিগত উভয় জীবনেই একটি চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছেন। আমেরিকান গায়ক-গীতিকার, নিক জোনাস একজন সম্পূর্ণ পারিবারিক মানুষ, প্রায়শই স্ত্রী প্রিয়াঙ্কা এবং মেয়ের সঙ্গে কাটানো আরাধ্য মুহূর্তে ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন তিনি। সম্প্রতি নিক মেয়ে মালতি মেরির সঙ্গে একটি বিশেষ ছবি দিয়ে অনুসারীদের চমকে দিলেন।

যেখানে দেখা যাচ্ছে, ১ বছর বয়সী কন্যা মালতিকে কোলে নিয়েই দ্য জোনাস ব্রাদার্স কনসার্টের পারফর্ম করছেন নিক। নিকের শেয়ার করা ছবিতে দেখা যায়, গায়ক তাঁর শিশুকন্যাকে ধরে রয়েছে, যখন মালতির বাবা হাতে মাইক নিয়ে তাঁর শোয়ের জন্য অনুশীলনে ব্যস্ত। ছবিগুলি শেয়ার করে নিক লেখেন, ‘মালতির প্রথম সাউন্ডচেক,” উত্তেজিত বাবা।

SiriusXM একটি সম্প্রচারিত পর্বে, নিক জোনাস ও তাঁর ভাই, কেভিন জোনাস এবং জো জোনাস প্রকাশ করেছিলেন, কেন তাঁরা পিতামাতার পরামর্শ মানেন না। আসলে তাঁরা বিশ্বাস করেন যে, প্রতিটি পিতামাতা-সন্তানের সম্পর্ক আলাদা।  ২০১৮ সালে রাজস্থানের এক বিলাসবহুল ফোর্টে বিয়ে হয় নিক-প্রিয়াঙ্কার। হলিউডে ডেবিউ করার পরেই ১০ বছরের ছোট্ট নিক জোনাসকে মন দিয়ে বসেন দেশি গার্ল। তাঁদের বয়সের এতটা তারতম্যের কারণে কম কটাক্ষের সম্মুখীন হতে হয়নি দেশী গার্লকে। এমনকি ভাইকে বিয়ে করেছেন এমন তকমাও দেওয়া হয়। কিন্তু এসব কিছুই পাত্তা না দিয়ে পেশাগত ও ব্যক্তিগত জীবন একসঙ্গে সামলাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। 

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল