মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের মা হলেন দীপিকা পাডুকোন। দ্বিতীয় কন্য়া সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। রণবীর সিংহের ঘর আলো করে এল লক্ষ্মী। মহারাষ্ট্রজুড়ে এখন চলছে গণেশ উৎসব। সেই গণেশ উৎসবে সামিল হতে দেখা গিয়েছিল রণবীর সিংহ ও দীপিকাকে। গণেশের আশীর্বাদে ফের রণবীর-দীপিকার ঘর আলো করে এসেছে কন্যা সন্তান। হাসপাতাল সূত্রে খবর, মা ও সন্তাই দুজনেই সুস্থ রয়েছেন। খুব শীঘ্রই বাড়ি ছেড়ে দেওয়া হবে তাঁদের। দ্বিতীয় সন্তানের জন্মের কথা সোশ্যাল মিডিয়ায় আজ, শনিবার সন্ধ্যায় ঘোষণা করেছেন রণবীর ও দীপিকা দুজনেই। তারপরেই দুই জুটিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সতীর্থ থেকে নেটনাগরিকরা।

আরও পডুন: পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

চলতি বছরের ১৯ এপ্রিল দ্বিতীয়বার মা হওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। তারপর থেকেই অন্তঃসত্বা দীপিকাকে নিয়ে নানা খবর হয়েছে। এই অবস্থাতেও অল্লু অর্জুনের ‘রাকা’ সিনেমার শ্যুটিং টানা করে গিয়েছেন তিনি। এমনকি অন্তঃসত্বা অবস্থায় শাহরুখ খানের ‘কিং’ সিনেমার শ্য়ুটিং করতেও দেখা গিয়েছিল দীপিকাকে। তবে বেশ কয়েকদিন ধরে পর্দার আড়ালে ছিলেন তিনি। সূত্র মারফত জানা গিয়েছিল, চলতি মাসেই মা হতে পারেন দীপিকা। তারপরে এদিন এসেছে সুখবর।

প্রথম কন্যা দুয়া সিংহ পাড়ুকোনের দু বছরের মাথায় আবারও মা হলেন অভিনেত্রী দীপিকা। ২০১৮ সালের নভেম্বরে ইতালির লেক কোমোতে চুপিসারে বিয়ে সেরেছিলেন দীপিকা ও রণবীর। তাঁদের বিয়ের ঠিক ছয় বছরের মাথায় প্রথম কন্যা সন্তান দুয়ার জন্ম হয়েছিল। তারপর ফের দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এই তারকা দম্পতি। যাকে ঘিরে বলিউডের অন্দরে বইছে খুশির হাওয়া।

এসআইআর নোটিশ পেলেন অরবিন্দ কেজরিওয়াল, বাদ গেলেন না পরিবারের বাকি চার সদস্যও

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

‘পাপা, আ জাও’, স্বপ্নের বাইক উপহার দিয়ে বাবাকে চমকে দিল ছেলে

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

মিলল না জামিন, জেলে থেকেই ভোটে লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে

দার্জিলিংয়ের বার্বিকিউ কাণ্ডে গ্রেফতার হোমস্টের মালিক-সহ চার

MIO AMORE-র আউটলেটে বাসি খাবার, চিকেন প্যাটিসে ভর্তি ছত্রাক, চাঞ্চল্য