এই মুহূর্তে

প্রেগনেন্সি বিতর্কের মাঝেই  বেবিবাম্প নিয়ে প্রকাশ্যে দীপিকা

নিজস্ব প্রতিনিধিঃ মাস খানেক আগে সামনে এসেছে দীপিকা পাড়ুকোনের অন্তঃসত্ত্বা হওয়ার খবর । কিন্তু তিনি মাতৃত্বকালীন ছুটি না নিয়ে চুটিয়ে কাজ করে চলেছেন । তাঁকে কখন দেখা গিয়েছে সিনেমায় আবআর কখন ব্র্যান্ডের বিজ্ঞাপনে। কিন্তু  বেশ কিছু সময় কেটে গেলেও দীপিকার  বেবিবাম্প দেখতে না পাওয়ায় তিনি আদপে মা হচ্ছেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন প্রায় সকলেই।

তবে ভোট দিতে গিয়ে, অন্তঃসত্ত্বা নায়িকার নানা ছবি- ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা গিয়েছে অত্যন্ত সাবধানে স্ত্রীকে নিয়ে ভোটকেন্দ্রে ঢোকেন রণবীর। পাপারাৎজ্জিদের ক্যামেরায় লেন্সবন্দী  হয়েছে সেই মুহূর্তের কিছু দৃশ্য। এই পরিস্থিতিতে শুক্রবার নিজেই ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কিছু ছবি শেয়ার করলেন দীপিকা। সেখানেই স্পষ্টভাবে দেখা গিয়েছে অভিনেত্রীর বেবিবাম্প।

শুক্রবার ইন্টাগ্রামে একটি হলুদ রঙা লং স্প্যাগেটি গাউন  পরা ছবি দিয়েছেন দীপিকা। সেখানে দেখা গিয়েছে নো- মেকআপ লুকের সঙ্গে হেয়ার বান করেছেন তিনি। তাঁর এই সিম্পল লুকের প্রেমে পড়ছেন বহু নেটিজেন।  চোখেমুখে যেন মাতৃত্বের লাবণ্য ঝরে পড়ছে।  মুক্তোঝরা হাসিতেই বাজিমাত করলেন।  ইতিমধ্যেই দীপিকার ছবি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। এদিন অভিনেত্রীর ছবি দেখে এক অনুরাগী লিখেছেন , দীপিকা ম্যাটারনিটি ফ্যাশনের নতুন সংজ্ঞা তৈরি করেছেন। কেউ আবার তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। একথায় হাসিখুশি অবস্থায় হবু মাকে দেখে খুশি হয়েছেন ভক্তরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

১০ কোটি টাকার মানহানি মামলায় স্বস্তি পেলেন পলাশ, বোম্বে হাইকোর্টের বড় রায়

কারুর পদপিষ্টের রেশ কাটেনি, বিজয়ের জনসভায় ফের মৃত্যু, প্রাণ গেল মহারাষ্ট্রের ব্যক্তির

বাবার মৃত্যুতে দিশাহারা! মদ্যপ অবস্থায় শ্মশানে গিয়ে গায়ে চিতাভস্ম মাখলেন সঞ্জয় মিশ্র

আলিয়া-ববি দেওলের মধ্যে তুমুল ঝামেলা! শুটিং ফ্লোরে রণক্ষেত্র পরিস্থিতি

বাড়িতে গুলি হামলার পর প্রথম জনসমক্ষে রোহিত শেট্টি, কোথায় দেখা গেল পরিচালককে?

জালিয়াতির মামলায় পরিচালক বিক্রম ভাট এবং তাঁর স্ত্রীকে অন্তর্বর্তীকালীন জামিন দিল সুপ্রিম কোর্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ