মাঝরাতে বাথরুমে যেতে পা কাঁপছে, গর্ভাবস্থার শেষ পর্যায়ে এসে কেমন অনুভূতি দীপিকার?

দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আবারও বাবা হচ্ছেন 'ধুরন্ধর' অভিনেতা রণবীর সিংহ। মাস কয়েক আগে সুখবর দিয়েছেন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আবারও বাবা হচ্ছেন ‘ধুরন্ধর’ অভিনেতা রণবীর সিংহ। মাস কয়েক আগে সুখবর দিয়েছেন অভিনেত্রী। প্রথম সন্তান দুয়ার দেড় বছরের মাথায় হতে চলেছেন ৪০ বছর বয়সী এই অভিনেত্রী। তাই বর্তমানে রণবীরের পরিবারে এখন খুশির আবহ। বর্তমানে কেরিয়ারেও শীর্ষে রয়েছেন তারকা দম্পতি। যদিও মাঝে দুজনের জীবন দিয়েই ঝড় বয়ে গিয়েছে। ‘ডন ৩’ থেকে বেরিয়ে যাওয়ার কারণে রণবীরকে নিষিদ্ধ করা হয়েছিল বলিউড থেকে। আর ৮ ঘন্টার কাজের শিডিউলের প্রস্তাব দেওয়ার কারণে দীপিকা পাড়ুকোনও চরম বিতর্কে পড়েছিলেন। যাই হোক, দুয়াকে গতবছর দীপাবলীতে প্রথম প্রকাশ্যে এনেছিলেন তারকা দম্পতি। এরপর আর দুয়াকে প্রকাশ্যে দেখা যায়নি। ভক্তরা এখন জানতে চায়, কবে মা হচ্ছেন দীপিকা? কবে অভিনেত্রীর ডেলিভারি হচ্ছে? ভক্তদের নিজেই সেটা জানালেন অভিনেত্রী।

প্রেগন্যান্সির কারণে অভিনেত্রী আগেই তাঁর প্রতিশ্রুতি দেওয়া কাজ শেষ করেছেন। এখন তিনি তৃতীয় ত্রৈমাসিকে রয়েছেন, শীঘ্রই অভিনেত্রী সন্তানের জন্ম দেবেন। গতকাল ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে অভিনেত্রী জানালেন, এই সময়ে কীভাবে সময় কাটছে তাঁর? অভিনেত্রীর মজার রিল ভিডিওতে দেখা যাচ্ছে, একজন গর্ভবতী মহিলা বাথরুমে যাওয়ার জন্য ঝুঁকে পড়ছেন, বাথরুমে যেতে পারছেন না। অভিনেত্রীরও ঠিক একই অবস্থা। প্রেগন্যান্সি নিয়ে মাঝরাতে বাথরুমে যেতে পা টলমল করছে তাঁর। দীপিকা পোস্টটির সঙ্গে একটি উল্টো স্মাইলি ইমোজি জুড়ে দিয়েছেন, আর রিলটিই দ্রুত ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে।

একজন ভক্ত লিখেছেন, “ইস, আমি যদি আমার রানির পাশে থাকতে পারতাম।” আর একজন লিখেছেন, “দীপিকা পাডুকোন এইভাবে তাঁর গর্ভাবস্থার তৃতীয় ত্রৈমাসিকে বাথরুমে হেঁটে যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন।” উল্লেখ্য, এপ্রিল মাসে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর বিপুল সাফল্যের পর রণবীর ও দীপিকা তাঁদের দ্বিতীয়বার বাবা-মা হতে চলার ঘোষণা দেন। তাঁরা ইনস্টাগ্রামে আবেগঘন বার্তার মাধ্যমে এই খবরটি জানান। ছবিতে তাঁদের মেয়ে দুয়া সিংহ পাডুকোনকে একটি প্রেগন্যান্সি টেস্ট হাতে ধরে থাকতে দেখা যায়। তাঁরা ছবিটির ক্যাপশনে কুদৃষ্টি থেকে রক্ষা পাওয়ার একটি ইমোজি ব্যবহার করেন। এর পরপরই তাঁদের পোস্টটিতে অভিনন্দনের বন্যা বয়ে যায়। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর দীপিকা পাডুকোন তাঁর প্রথম কন্যা সন্তান দুয়াকে স্বাগত জানিয়েছিলেন।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল