নারীদিবসে ঋতাভরীকে ব্যাগভর্তি উপহার পাঠালেন দীপিকা পাড়ুকোন

পাঠালেন নিজের বিউটি ব্র্যান্ডের একগুচ্ছ উপহার, সঙ্গে টলিউড অভিনেত্রীকে শুভেচ্ছাও জানালেন ‘বলিউড মাস্তানি’। টলিউডের পাশাপাশি বিটাউনও ঋতাভরী চক্রবর্তীকে ভালই চেনে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালে সারপ্রাইজ। স্বয়ং এল গ্লোবাল অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের কাছ থেকে। স্বাভাবিকভাবেই আহ্লাদে আটখানা না হয়ে যাবে কোথায়! বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন, শুধু দেশ নয়, গোটা বিশ্বের চোখে তিনি একজন আইকন। দিন কয়েক আগেই মা হওয়ার খবর ঘোষণা দিয়ে সকলকে চমকে দিয়েছেন তিনি। ২০১৮ সালে বলিউড অভিনেতা রণবীর সিং-কে বিয়ে করেছেন অভিনেত্রী। বিয়ের প্রায় ৬ বছর পর সুখবর দিলেন দীপভীর জুটি। আর ঘোষণার পরেই তাঁরা রওনা দেন জামনগরের উদ্দেশ্যে।

শিল্পপতি আম্বানি পুত্রের প্রাক-বিয়ের অনুষ্ঠানে। বর্তমানে তিনি ৪ মাসের অন্তঃসত্ত্বা। আম্বানিদের বিয়েতে এই অবস্থাতেই চুটিয়ে মজা করেছেন রণবীর-দীপিকা। অনুষ্ঠান শেষে ৪ মার্চ জামনগর থেকে মুম্বই ফিরেছেন অভিনেত্রী। আর সেখান থেকে ফিরেই নারীদিবসে নিজের জীবনের প্রিয় নারীদের জন্য উপহার পাঠাচ্ছেন নায়িকা। যে তালিকায় নাম রয়েছে টলিউড কুইন ঋতাভরী চক্রবর্তীরও। এই মূহুর্তে টলি পাড়ার প্রথম সারির অভিনেত্রী ঋতাভরী। আর কাজের সুবাদে বলিউডেও তাঁর অবাধ যাতায়াত। এককালে মুম্বইতেই আস্তানা গেড়েছিলেন তিনি। এখন অবশ্য কলকাতাতেই থাকেন। মাঝে মধ্যে বিদেশে ঘুরতে চলে যান। এবার নারী দিবসে ঋতাভরী চক্রবর্তীকে (Ritabhari Chakraborty) সারপ্রাইজ দিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)।

পাঠালেন নিজের বিউটি ব্র্যান্ডের একগুচ্ছ উপহার, সঙ্গে টলিউড অভিনেত্রীকে শুভেচ্ছাও জানালেন ‘বলিউড মাস্তানি’। টলিউডের পাশাপাশি বিটাউনও ঋতাভরী চক্রবর্তীকে ভালই চেনে। অনুরাগ কাশ্যপ থেকে শাহরুখ খান, সকলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন ঋতাভরী। সেই সুবাদেই নারীদিবসে দীপিকা পাড়ুকোনের তরফ থেকে এক ব্যাগ ভর্তি বিশেষ উপহার পেলেন ঋতাভরী। তবে কী পাঠালেন বলিউড ডিভা? 82E নামে একটি একটি প্রসাধনী ব্র্যান্ডের ডিরেক্টর দীপিকা, সেখান থেকেই কিছু বিউটি প্রোডাক্ট উপহারের বাক্সে শুভেচ্ছা বার্তা-সহ পাঠিয়েছেন তিনি ঋতাভরীকে। তা নিয়েই একেবারে আহ্লাদে আটখানা ঋতাভরী চক্রবর্তী।

প্রেশার কুকার দিয়ে মাথায় আঘাত! বাথটাবে ডুবিয়ে স্ত্রীকে হত্যা, ভয়ানক কাণ্ড ঘটালেন শিক্ষক

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

দিদা-ঠাকুমার হেঁশেলের হারানো পদ, বানিয়ে ফেলুন আদা মাগুরের এই সুন্দর রেসিপি

এনআরএসে শৌচাগার থেকে উদ্ধার নার্সের রহস্যজনক দেহ, আত্মহত্যা নাকি খুন, উঠছে প্রশ্ন!

নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশে চাকুলিয়ায় গ্রেফতার ১

বদলের বাংলায় কলকাতায় রবিবার মেগা কর্মসূচি, আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা

গরম খাবার প্লাস্টিকের পাত্রে রাখছেন? অজান্তেই বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

FD-তে সর্বোচ্চ ৮.৫% সুদ! গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে এই ব্যাঙ্ক?

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

‘বিয়ার খেতে চাইলে খান, তবে…’, খেলোয়াড়দের জন্য রাতের নিয়ম শিথিল করলেন জো রুট

পাক সেনার চাকরি না পেয়ে ISI এজেন্ট, কলকাতায় কতবার এসেছিল গুপ্তচর ইজাজ?

ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের প্রশ্নে চমকে গিয়েছিলেন জল্লাদ, মৃত্যুর আগে কি জানতে চেয়েছিলেন?