১৪ অগস্টে মুক্তি পাচ্ছে না দেবের ছবি ‘অ্যাম্বুল্যান্স দাদা’, প্রেক্ষাগৃহে একাই রাজ করবেন ‘বিপ্লবী’ জিৎ

২ বছরের পর বড়পর্দায় 'বিপ্লবী' জিৎ, ১৪ অগস্ট ছবি মুক্তি পিছিয়ে দিলেন দেব, টক্কর এড়াতে সমঝোতা?

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে বক্সঅফিসে মহাযুদ্ধ লাগবে অগস্টে, প্রাথমিকভাবে সেটাই জানা গিয়েছিল। আগে জানা গিয়েছিল, ১৪ অগস্টে প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল বাংলার দুই সুপারস্টার জিৎ ও দেবের ছবি। কিন্তু সেই মেগা টক্কর আর হচ্ছে না। শেষ মুহূর্তে সেই লড়াই থেকে পিছিয়ে এলেন দেব। গতবছর নিজের জন্মদিনে নতুন ছবির ঘোষণা করেছিলেন দেব। তিনি এবার ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ হয়ে পর্দা কাঁপাবেন। মুক্তির দিনও ১৪ অগস্ট জানিয়ে দেওয়া হয়। অন্যদিকে জিতের ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তির কথা ছিল কয়েক মাস আগে। ছবির প্রোডাকশনের কাজ বাকি থাকায় ছবির মুক্তি পিছিয়ে ১৪ অগস্ট করা হয়। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাংলার দুই সুপারস্টারের প্রেক্ষাগৃহে একছত্র রাজত্ব করার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব। সুতরাং সেদিন পর্দায় একাই রাজত্ব করবেন জিৎ।

পদ্মশ্রী করিমুল হকের জীবন অবলম্বনে তৈরি হয়েছে দেবের বহু প্রতীক্ষিত ছবি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’। বৃহস্পতিবার (৯জুলাই) ঘোষণাটি করে অভিনেতা-প্রযোজক দেব বলেন, ‘সব যাত্রার একটি নিজস্ব সঠিক সময় থাকে।’ বাইক অ্যাম্বুলেন্স দাদা’ যাতে আপনাদের কাছে একদম সঠিকভাবে পৌঁছতে পারে, তাই আমরা আগামী ১৪ অগস্ট ছবির মুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।’ জানা গিয়েছে, ছবির প্রোডাকশনের কিছু কাজ বাকি থাকার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে গুঞ্জন উঠেছে, জিৎ-কে ময়দানে একা রাজ করতেই ছেড়ে দিলেন দেব। আবার ব্যবসার ক্ষতি এড়াতেও সমঝোতা করলেন দেব!

এদিকে আজই ইনস্টাগ্রামে ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’, ছবির নতুন পোস্টার ও অফিসিয়াল মুক্তির তারিখ ঘোষণা করেছেন জিৎ। স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছেন অভিনেতা।এই ছবির মাধ্যমে দুই বছর পর বড় পর্দায় ঝড় তুলতে আসছেন নায়ক। ১৯৬০ সালের কলকাতার পটভূমিতে তৈরি এই ঐতিহাসিক থ্রিলারে বিপ্লবী অনন্ত সিংহের ভূমিকায় অভিনয় করবেন জিৎ। এছাড়াও রয়েছেন টোটা রায় চৌধুরী, কৌশিক সেন ও প্রিয়াঙ্কা সরকারের মতো টলিউডের একাধিক দাপুটে তারকা। পথিকৃৎ বসু ছবিটির পরিচালনা করেছেন। জিৎ ফিল্মস ওয়ার্কস এবং নন্দী মুভিজ ছবিটির প্রযোজনা করেছে। শান্তনু মৈত্র ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন। সোমনাথ কুণ্ডু ছিলেন রূপটান শিল্পী হিসেবে। আপাতত দুই বছর পর পর্দায় জিৎকে দেখার অপেক্ষায় ভক্তরা।

আজকের রাশিফলঃ নতুন সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হবে, বাড়িতে বিয়ের সানাই বাজবে…

মেসিকে হারিয়ে গোল্ডেন বুট পেলেন এমবাপে, গোল্ডেন বলের মালিক রদ্রি

ফাইনালে লাল কার্ড দেখে লজ্জার রেকর্ড গড়ল আর্জেন্টিনা

মেসিদের কাঁদিয়ে ১৬ বছর বাদে বিশ্বকাপ জিতল স্পেন

লাল কার্ড এনজোর, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়