সিগারেট কিনতেই ফাঁস জাল নোটের কারবার! ফের পুলিশের জালে MBA পাশ যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাত্র এক প্যাকেট সিগারেট কিনতেই ভেস্তে গেল গোটা জাল নোট চক্রের পরিকল্পনা। একটি ৫০০ টাকার নোট হাতে নিয়েই সন্দেহ হয় দোকানদারের। সেই সন্দেহ থেকেই পুলিশের কাছে খবর। আর তারপরই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য।

ঘটনাটি বেঙ্গালুরুর। সূত্রের খবর, অভিযুক্ত ৪১ বছরের এক এমবিএ পাশ যুবক। অভিযোগ, তিনি একটি মুদি দোকানে সিগারেট কিনতে ৫০০ টাকার নোট দেন। দোকানদার বাকি টাকা ফেরত দেওয়ার পর নোটটি ভালো করে পরীক্ষা করতেই বুঝতে পারেন সেটি জাল। সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেন তিনি। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে কর্নাটক পুলিশ। দোকানের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের খোঁজ মেলে। এরপর তাকে গ্রেফতার করা হয়। তদন্তে উঠে আসে আরও বিস্ফোরক তথ্য। পুলিশ জানতে পারে, এই ব্যক্তি এর আগেও জাল নোট মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। সম্প্রতি জেল থেকে মুক্তি পাওয়ার পর ফের একই কাজে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে শহরের উপকণ্ঠে একটি গোপন আস্তানার সন্ধান পায় পুলিশ। সেখানে হানা দিয়ে উদ্ধার হয় জাল নোট ছাপার সরঞ্জাম, প্রিন্টিং যন্ত্র, কাগজ, কালি-সহ একাধিক সামগ্রী। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, সেখানেই তৈরি করা হচ্ছিল জাল ৫০০ টাকার নোট।

আরও পড়ুনঃ তৃণমূলের প্রতীক ও নামের দাবিতে শুক্রে জ্ঞানেশ সাক্ষাতে ঋতব্রতরা

পুলিশের দাবি, অভিযুক্ত একা কাজ করছিলেন, নাকি এর পিছনে বড় কোনও চক্র রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এই জাল নোট কোথায় কোথায় ছড়িয়ে পড়েছে এবং আর কারা এই চক্রের সঙ্গে যুক্ত, তা জানার চেষ্টা চলছে। একটি সিগারেট কেনার ঘটনাই শেষ পর্যন্ত জাল নোট কারবারের পর্দা ফাঁস করে দিল। তদন্ত এখনও চলছে।

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

দার্জিলিং স্টেশনে টয় ট্রেনের লোকো শেডে ভয়াবহ দুর্ঘটনা! কাঠের ছাদ ভেঙে আহত ৭ রেলকর্মী

মেলবোর্নের মডেলে কলকাতায় চলবে ট্রাম! অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক পরিবহণমন্ত্রীর

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে

মাংসে ছাতা, বিরিয়ানিতে বিষাক্ত রং, দুধে ভাসছে মাছি, হুগলি জুড়ে অভিযান খাদ্য দফতরের

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে মৃত ১১

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

টানা বৃষ্টির জেরে গোঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, মন্দিরে আশ্রয় বৃদ্ধ দম্পতির

একজন পড়ুয়াকে নিয়ে চলছে সরকারি স্কুল! প্রতিদিন ক্লাসের পাশাপাশি দেওয়া হয় মিড-ডে মিলও

ইস্তাম্বুলের কাছে দুই জাহাজের ভয়াবহ সংঘর্ষ, নিখোঁজ ১০ নাবিক