হাসপাতালে বন্ধ হবে ‘দালালরাজ’, স্বাস্থ্য ভবন থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আচমকাই স্বাস্থ্য ভবনে পৌঁছালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সকাল সওয়া ১১টা নাগাদ স্বাস্থ্য ভবনে এসে তিনি স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা-সহ একাধিক আধিকারিক।

বৈঠকের পর স্বাস্থ্য ভবনের সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন, সরকারি হাসপাতালকে দালালরাজ থেকে সম্পূর্ণ মুক্ত করতে হবে। তিনি বলেন, সাধারণ মানুষ চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। তাঁদের কোনওভাবেই দালালচক্রের শিকার হতে দেওয়া যাবে না। হাসপাতালের প্রতিটি পরিষেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, ’আমরা সরকারি হাসপাতালের নাম দিয়েছি  ‘আয়ুষ্মান মন্দির’। তাই মন্দিরের মতোই এর পবিত্রতা বজায় রাখতে হবে। মানুষের আস্থা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় লক্ষ্য।‘ তিনি জানান, হাসপাতালের পরিষেবা আরও উন্নত করতে স্বাস্থ্য ভবন থেকেই মনিটরিং করা হবে। প্রতিটি সরকারি হাসপাতালের পরিষেবার উপর নিয়মিত নজর রাখা হবে। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে মহকুমা হাসপাতালগুলিতেও এই নজরদারি ব্যবস্থা চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ দিঘায় সমুদ্রে নামতে পারবেন না পর্যটকরা! জারি নিষেধাজ্ঞা

পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয়েও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় সুরক্ষা দেওয়া হবে। এছাড়া এসএসকেএম হাসপাতালের ট্রমা সেন্টারে বেড সংখ্যা বাড়ানো, বার্ন ইউনিটকে আরও আধুনিক করা এবং স্বাস্থ্য ভবনে অত্যাধুনিক কন্ট্রোল রুম গড়ে তোলার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এই পদক্ষেপে রাজ্যের সরকারি হাসপাতালের পরিবেশ ও পরিষেবায় বড় পরিবর্তন আসবে।  

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

রবি-সোমে শিয়ালদহ ডিভিশনে টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন পরিষেবা

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

রবীন্দ্রনাথকে দায়ী করে আত্মঘাতী বাবা-মা-মেয়ে, চাঞ্চল্য ধনেখালিতে

হাতে রাখি বাঁধা, গলার নলি কাটা, মালদহের বাড়িতে ফিরতেই খুন কলকাতার ব্যবসায়ী

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের

অভিষেকের দফতরে সাইনবোর্ড খোলার ঘটনায় কালীঘাট তৃণমূলকে আইনি রক্ষাকবচ দিল না আদালত