৭ বছরের ছোট অমলের সঙ্গে কী সত্যিই প্রেম করছেন অপর্ণা সেনের কন্যা কঙ্কনা?

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অভিনেত্রী কঙ্কনা সেনশর্মার অভিনয় নিয়ে প্রশ্ন তোলার কোনও জায়গা নেই। তিনি অসংখ্য উচ্চমানের বাংলা, হিন্দি ছবি সিনেপ্রেমীদের উপহার দিয়েছেন। প্রথম জীবনে কঙ্কনা বিয়ে করেছিলেন অভিনেতা রণবীর শোরেকে। প্রাক্তন দম্পতির এক ছেলে বর্তমান। কঙ্কনা-রণবীরের বিবাহিত জীবন দীর্ঘস্থায়ী হয়নি।

বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, অমল পরাশরের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী। অমলও অভিনেতা, সদ্য মুক্তি পেয়েছে তাঁর ওয়েব সিরিজ ‘গ্রাম চিকিৎসালয়’। ১৪ মে মুম্বাইয়ে ছিল এই সিরিজের স্ক্রিনিং। এদিন অমলের সঙ্গেই উপস্থিত ছিলেন কঙ্কনা। স্ক্রিনিংয়ের বেশ কয়েকটি ভিজ্যুয়াল এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তারপর থেকে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে অমল-কঙ্কনার ডেটিংয়ের জল্পনা।

স্ক্রিনিংয়ে পাপারাজ্জিদের সামনে একসঙ্গে পোজও দেন কঙ্কনা ও অমল। দুজনের চোখে মুখেই ঝড়ে পড়ছিল খুশি। হিসাবমতো এটি ছিল তাদের প্রথম জনসমক্ষে একসঙ্গে উপস্থিতি। অমল পরাশর নীল রঙের ডোরাকাটা স্যুট পরেছিলেন, আর কঙ্কনা ধূসর রঙের পাওয়ার স্যুটে এসেছিলেন।

যদিও মেয়েদের বয়স জানতে চাওয়া বা প্রকাশ করা একেবারেই অশোভনীয়, তবুও বলতে হয় কঙ্কনা এখন ৪৫। অমলের বয়স ৩৮। দু’জনেই এর আগে ‘ডলি কিটি অউর ওহ চমকতে সিতারে’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন।

রণবীর এবং কঙ্কনা ২০১০ সালের ৩ সেপ্টেম্বর বিয়ে করেছিলেন। ২০২০ তে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। প্রাক্তন দম্পতির ছেলের নাম হারুন। এখনও পর্যন্ত কঙ্কনা সেনশর্মা নিজে অমল পরাশরের সঙ্গে ডেটিং জল্পনা নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি। যদিও, ২০২৪ সালে অমল জানিয়েছিলেন তিনি একটি সম্পর্কে আছেন। কার সঙ্গে সম্পর্কে রয়েছেন তা অবশ্য জানাননি।

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

এবার নিয়মিত কিস্তিতে তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয়,বড় সিদ্ধান্ত EPFO-র

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন দলে নেই জাদেজা-সিরাজ? মুখ খুললেন ব্য়াটিং কোচ

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন