‘ব্যক্তিগত বিষয় কেন প্রকাশ্যে আনো?’ পুত্রের জন্মের সুখবর দিতেই ক্যাটরিনাকে ধমকালেন সলমন, ভাইরাল স্ক্রিনশট

শোনা যায়, ক্যাটরিনাকে বলিউডে সুযোগ করিয়ে দিয়েছেন সলমান খানই। কিন্তু সলমানের সঙ্গে সম্পর্ক ভাঙার পর কিছুদিন রণবীর কাপুরের সঙ্গে ডেটিংয়ে ছিলেন ক্যাটরিনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে খুশির মরসুম। চলতি বছরে মা হয়েছেন বলিউডের একাধিক অভিনেত্রী। বাবা হয়েছেন সিদ্ধার্থ মলহোত্রা, রাঘব চাড্ডা, ভিকি কৌশলরা। গত ৭ নভেম্বর ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ব্লকবাস্টার চলচ্চিত্র ‘ছাভা’ অভিনেতা ভিকি কৌশলকে বিয়ের ৪ বছরের মাথায় মা হলেন অভিনেত্রী। যাই গত শুক্রবার মা-বাবা হওয়ার ঘোষণা দেওয়ার পরেই তারকা যুগলকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের সহকর্মী থেকে শুরু করে ভক্তরা সকলেই। কিন্তু শোনা যাচ্ছে, ক্যাটরিনাকে নাকি অভিনন্দন জানিয়েছেন তাঁর প্রাক্তন প্রেমিক সলমান খানও। হ্যাঁ, এমনই একটি স্ক্রিনশট এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।

ভাইরাল হওয়া স্ক্রিনশটে সলমান খান মন্তব্য করেছেন যে, “এই ব্যক্তিগত বিষয়গুলি প্রকাশ্যে না জানানোই ভাল।” তবে, এই ভাইরাল পোস্টটি সম্পূর্ণ ভুয়ো। অভিনেতা কখনও ক্যাটরিনা কে এমন কোনও মন্তব্য করেননি। প্রসঙ্গত, ভিকিকে বিয়ের আগে বহুদিন সলমানের সঙ্গে সম্পর্কে ছিলেন ক্যাটরিনা। শোনা যায়, ক্যাটরিনাকে বলিউডে সুযোগ করিয়ে দিয়েছেন সলমান খানই। কিন্তু সলমানের সঙ্গে সম্পর্ক ভাঙার পর কিছুদিন রণবীর কাপুরের সঙ্গে ডেটিংয়ে ছিলেন ক্যাটরিনা। কিন্তু সে সম্পর্কও ভেঙে যায়। এরপরেই গোপনে ভিকি কৌশলের সঙ্গে ডেটিং শুরু করেন ক্যাটরিনা। ভিকির ক্রাশ ছিলেন ক্যাটরিনা। ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের একটি বিলাসবহুল ফোর্টে অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ করেন ভিকি-ক্যাটরিনা। অবশেষে বিয়ের ৪ বছর পর মা হলেন ক্যাটরিনা কাইফ।

তবে তাদের পুত্র সন্তানের স্বাগত জানানোর খুশির খবরটি শেয়ার করার পরপরই সলমানের মন্তব্যের নকল স্ক্রিনশটটি ভাইরাল হয়েছিল। কিন্তু প্রথমে এটি বিশ্বাসযোগ্য মনে করা হলেও, দম্পতির শেয়ার করা অফিসিয়াল পোস্টে এমন কোনও মন্তব্য নেই। শুক্রবার, দম্পতি আনুষ্ঠানিকভাবে তাঁদের প্রথম সন্তানের আগমনের ঘোষণা দিয়েছেন। ইনস্টাগ্রামে গিয়ে তারা একটি সহজ হৃদয়গ্রাহী পোস্টে লিখেছেন, “আমাদের আনন্দের বান্ডিল এসেছে। অপরিসীম ভালোবাসা এবং কৃতজ্ঞতার সঙ্গে, আমরা আমাদের পুত্র সন্তানের স্বাগত জানাচ্ছি।”

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম কাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ

সন্ত্রাসীদের আশ্রয় নিয়ে প্রশ্ন, রাষ্ট্রসংঘে জবাব না দিয়েই চলে গেলেন শাহবাজ শরিফ

কলকাতার পুজো ঘোরার প্ল্যান? ১৭ অক্টোবর থেকে WBTC-র বিশেষ পরিষেবা, জানুন রুট-সময়-সহ খুঁটিনাটি

এশিয়াডে ভারতের ঝুলিতে দ্বিতীয় সোনা, রেকর্ড গড়ে শ্যুটিংয়ে চ্যাম্পিয়ন কমলজিৎ-সুরুচি

ভোর থেকেই তুমুল বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও দুর্যোগ রাজ্যজুড়ে

হাতিবাগান থেকে সিংহী পার্ক, এবার AC ট্রামে চেপেই করুন পুজো পরিক্রমা, জেনে নিন রুট ও ভাড়া

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

হলদিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?