গানের স্বপ্ন নিয়ে মুম্বই পাড়ি, কিন্তু প্রথম অডিশনেই ‘রিজেক্ট’ হয়ে যান আয়ুষ্মান

আমি সবসময় এমন একজন অভিনেতা হতে চেয়েছিলাম যে গানও গাইতে পারবে, তবে এমন গায়ক হতে চাইনি যে অভিনয় করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আয়ুষ্মান খুরানা, বলিউডের একজন স্বনামধন্য অভিনেতা। অল্পদিন কেরিয়ারের মধ্যে যথেষ্ঠ বলিউডে নিজের জায়গা বেশ পাকিয়ে নিয়েছেন অভিনেতা। তাঁর অভিনয়ও সমালোচক দ্বারা বেশ প্রশংসিত। তবে তাঁর কেরিয়ারের শুরুটা হয় অভিনয় দিয়ে নয়, বরং গানের মাধ্যমে। আর বলিউডের জার্নি শুরু সঞ্চালকের মাধ্যমে। অর্থাৎ তিনি একাধারে অভিনেতা, গায়ক এবং দক্ষ উপস্থাপকও। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অভিনেতা তাঁর প্রাথমিক জীবনের কিছু বিষাদভরা স্মৃতিচারণ করলেন। তাঁর অভিনয়ও যেমন দর্শকদের মোহিত করে, তেমনি তাঁর প্রাণময় কণ্ঠও লক্ষ লক্ষ মানুষের হৃদয় ছুঁয়ে যায়। ‘ভিকি ডোনার’-থেকে তাঁর চলচ্চিত্রে ডেবিউ।

এরপর ‘শুভ মঙ্গল জায়াদা সাবধান’ ‘মেরে লিয়ে তুম কাফি হো’ পর্যন্ত, একাধিক সমোলচকদের দ্বারা প্রশংসিত চলচ্চিত্রের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন প্রতিভাবান অভিনেতা। জানেন কী, অভিনেতা কেরিয়ারের প্রাথমিক জীবনে দেশের অন্যতম জনপ্রিয় মিউজিক শো ‘ইন্ডিয়ান আইডল 2’-এও অংশ নিয়েছিলেন। কিন্তু তাঁকে রিজেক্ট করা হয়েছিল। হিন্দুস্তান টাইমসের সঙ্গে একটি সাক্ষাৎকারে, অভিনেতা তাঁর বিনোদন শিল্পে যাত্রার প্রথম দিনগুলির কথা স্মরণ বলেন, “আমি সবসময় এমন একজন অভিনেতা হতে চেয়েছিলাম যে গানও গাইতে পারবে, তবে এমন গায়ক হতে চাইনি যে অভিনয় করে। আমি মনে মনে খুব স্পষ্ট ছিলাম। মিউজিকের প্রতি অনুরাগ এবং বাদ্যযন্ত্রের বাঁক আমাকে ইন্ডিয়া’স গট ট্যালেন্ট এবং মিউজিক শো-এর মতো একাধিক ট্যালেন্ট শো হোস্ট করতে সাহায্য করেছে। যদিও অ্যাঙ্করিং এবং রেডিও আমার লক্ষ্যের একটি পদক্ষেপ ছিল মাত্র। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অংশ হওয়া আমার চূড়ান্ত উচ্চাকাঙ্ক্ষা ছিল। আমি ইন্ডিয়ান আইডল 2-এর জন্য অডিশন দিয়েছিলেন কিন্তু শোতে জায়গা পাইনি। কিন্তু প্রত্যাখ্যানের মুখোমুখি হওয়া সত্ত্বেও, আমি গানের সঙ্গ ছাড়িনি। আমি কেবল এই রিয়েলিটি শোগুলিই হোস্ট করিনি বরং সেগুলির অংশও হয়েছি। ইন্ডিয়ান আইডল 2-২০০৬ সালে আমাকে প্রত্যাখ্যান করেছিল।”

প্রসঙ্গত, ইন্ডিয়ান আইডল 2-এর অডিশনে গায়িকা নেহা কক্করও আয়ুষ্মানের সঙ্গে গিয়েছিলেন, তাঁকেও প্রত্যাখ্যান করা হয়েছিল। তবে এই প্রত্যাখ্যানগুলি কাউকেই দমাতে পারেনি। আয়ূষ্মানকে পরবর্তীতে ‘Dream girl 2’-তে দেখা যাবে। যেখানে তিনি একজন মহিলার চরিত্রে অভিনয় করবেন।

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের