আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জানেন কী, ‘পুষ্পা’র জন্যেই বলিউডে মুখ্য ভুমিকায় প্রবেশ রশ্মিকার

নিজস্ব প্রতিনিধি: জনপ্রিয় তেলেগু ছবি ‘পুষ্পা’ ছবির চরম সাফল্যের পরে তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন এবং এক্সপ্রেশন ক্যুইন রশ্মিকা মান্দানার খ্যাতি গোটা বিশ্বেজুড়ে রাজ করছে। এই ছবির সঙ্গে সঙ্গে তাঁদের জনপ্রিয়তা এখন বেড়ে চৌগুণ হয়ে গিয়েছে। আর গতকালই আল্লু এবং রশ্মিকা দুজনেই ‘Google’ এর তরফ থেকে সবথেকে অনুসন্ধানকারী নায়ক-নায়িকার ট্যাগ পেয়েছেন। সুতরাং, দক্ষিণী ইন্ডাস্ট্রি তাঁদের হাতে খড়ি হলেও গোটা পৃথিবীর বুকে রাজ করছেন এখন এই দুই তারকা। তবে আজকে আমাদের আলোচ্য বিষয়, গোটা জাতির ক্রাশ রশ্মিকা মান্দানাকে নিয়ে। যিনি এখন জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে ভক্ত এবং সমালোচকদের দ্বারা অত্যন্ত প্রশংসিত হচ্ছেন। তাঁর অভিনয় নাচ, এক্সপ্রেশন সবটাই দর্শকের দ্বারা প্রশংসিত। শ্রীবল্লীর চরিত্রটি তাঁকে রাতারাতি সংবেদনশীল করে তুলেছিল।

এরপর থেকেই নায়িকার প্রসার বলিউডে পর্যন্ত এগিয়েছে। বলিউডের আকর্ষণীয় প্রচুর প্রকল্পে স্বাক্ষর করেছেন তিনি। পুষ্পা ছবিতে তাঁর অসাধারণ অভিনয়ের কারণে, রশ্মিকা বলিউডের পরপর একদিকে ছবিতে কাজ করছেন। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তাঁর আসন্ন ছবি ‘মিশন মজনু’র শ্যুটিং আপাতত শেষ। এরপর রশ্মিকা মান্দানাকে রণবীর কাপুরের সঙ্গে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি ‘Animal’ এ দেখা যাবে।

এই বিষয়ে কথা বলতে গিয়ে রশ্মিকা একটি সাক্ষাৎকারে বলেছিলেন, “পুষ্পা ছবিতে আমার অভিনয় দেখে অ্যানিমাল ছবির নির্মাতারা আমার কাছে যোগাযোগ করেছিলেন। আর আমি এই ছবিতে হ্যাঁ বলার আগে দুবার ভাবিনি কারণ আমি আত্মবিশ্বাসী ছিলাম যে দর্শকরা আমার আরেকটি নতুন দিক দেখতে পাবে।” পুষ্পারর সাফল্যের পর থেকেই, রশ্মিকা মান্দান্নার কাছে সমস্ত ইন্ডাস্ট্রি থেকে বিগ-বাজেটের ছবির প্রস্তাব রয়েছে। গুডবাই ছাড়াও, তাঁকে পরবর্তীতে দেখা যাবে, পুষ্পা 2, রণবীর কাপুরের বিপরীতে Animal, সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে মিশন মজনু ছবিতে।

Published by:

Share Link:

More Releted News:

কী দেখে বিরাট কোহলির প্রেমে পড়েছিলেন অনুষ্কা, নায়িকার জন্মদিনে ফাঁস অজানা তথ্য

​বিমানবন্দরে বিপত্তি, নিরাপত্তার কড়াকড়িতে খোয়া গেল পাশা তালানকিনের ‘অস্কার’

৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-খ্যাত অভিনেত্রী ইভলিন 

‘আমি কেউ নই, সুনীতা একাই সন্তানদের বড় করেছে’, অকপটে অনিল কাপুর

‘আমার সামনে বিকিনি পরতে হবে’, বিখ্যাত পরিচালকের কীর্তি ফাঁস মিঠুন চক্রবর্তীর বউমার

দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে ঘনিষ্ঠ অন্তঃসত্ত্বা দীপিকা, ভাইরাল ছবি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ