মানহানির মামলায় রিচা চাড্ডাকে তুলোধনা দিল্লি হাইকোর্টের, কী অপরাধ অভিনেত্রীর?

সম্প্রতি দিল্লি-মুম্বই ইন্ডিগো ফ্লাইটে এক যাত্রীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেছিলেন একজন মহিলা যাত্রী। যিনি কিনা পেশায় সাংবাদিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি দিল্লি-মুম্বই ইন্ডিগো ফ্লাইটে এক যাত্রীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেছিলেন একজন মহিলা যাত্রী। যিনি কিনা পেশায় সাংবাদিক। তবে কোনও যাচাই-বাছাই না করেই এই ঘটনা নিয়ে মহিলা সাংবাদিকের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেন অভিনেত্রী রিচা চাড্ডা। জনসমক্ষে বিষয়টি নিয়ে লজ্জা প্রকাশ করেন তিনি, এবার তা নিয়েই অভিনেত্রীর সমালোচনা করল দিল্লি হাইকোর্ট। শুধু তাই নয়, যে সকল সংবাদমাধ্যম এই বিষয়ে প্রচার করেছে, তাদেরকেও তুলোধনা করল আদালত। বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছিল ১১ মার্চ। যখন একজন মহিলা সাংবাদিক ফ্লাইটে তাঁর পাশে বসা এক যাত্রীর বিরুদ্ধে অনুপযুক্ত শারীরিক আচরণের অভিযোগ করেন এবং ফ্লাইটটি অবতরণের পর, তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লোকটির নাম উল্লেখ করে একটি পোস্ট করেন। যেখানে তিনি অভিযোগটি শেয়ার করেন।

পাশাপাশি তিনি তাঁর ছবি ও পেশাগত বিবরণও শেয়ার করেন। পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে গেলে অনেক সংবাদমাধ্যম এই ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। অভিনেত্রী রিচা চাড্ডাও অভিযোগটি পুনরায় তাঁর সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, ‘লোকটিকে বিখ্যাত করে দাও।’ পোস্টটি ভাইরাল হতেই অভিযুক্ত ব্যক্তি নিজের সম্পর্কে ওঠা অভিযোগ সম্পূর্ন অস্বীকার করেন। তিনি বলেছেন, তিনি পুরো যাত্রাপথে মহিলার পাশেই বসেছিলেন, অবতরণের কিছুক্ষণ আগে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। এরপরেই তিনি ওই সাংবাদিক, রিচা চাড্ডা এভং বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলা করে নিয়ে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হন। তাঁর দাবি, অভিনেত্রী রিচা চাড্ডাও অভিযোগকারী মহিলা সাংবাদিকের পোস্টটি পুনরায় পোস্ট করে ব্যাপারটি উস্কে দিয়েছেন। তিনি সম্পূর্ণ বিষয়টি না জেনেই এমন মন্তব্য করেছেন।

আজ এই মামলার শুনানিতে রিচা চাড্ডার পোস্ট প্রসঙ্গে আদালত বলেছে, ‘তাঁকে বিখ্যাত করে দাও’, এই ধরনের উস্কানিমূলক বার্তা, একটি যাচাইবিহীন অভিযোগের সমর্থনে প্রচার করাকে বোঝায়। যিনি মত প্রকাশের স্বাধীনতার ঊর্ধ্বে গিয়ে জনসমক্ষে অপমান এবং ডিজিটাল বিচারব্যবস্থার অনুঘটক হিসেবে কাজ করেছেন। একজন জনপরিচিত ব্যক্তির এই ধরনের প্রচারের আগে তথ্যের সত্যতা যাচাই করার অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ এরপর আদালত এক্স কর্প, ওবি নিউজ, গুগল এলএলসি, মেটা প্ল্যাটফর্মস, এনডিটিভি হিন্দি, এবিপি লাইভ, ইন্ডিগো এয়ারলাইন্সেরও সমালোচনা করেছে।যারা ওই মহিলার অভিযোগকে গুরুত্ব দিয়ে কোনও যাচাই-বাছাই ছাড়াই বিষয়টি প্রচার করছে। ওই ব্যক্তির ভাবমূর্তি নষ্ট করেছে। তবে আদালত উল্লেখ করেছে যে, বিতর্ক ওঠার পরেই রিচা চাড্ডা পোস্টটি সরিয়ে নিয়েছেন এবং আশা প্রকাশ করেছে যে তিনি ভবিষ্যতে এই ধরনের কাজ আর করবেন না। এরপর সাংবাদিকের তীব্র সমালোচনা করে আদালত বলেছে, আনুষ্ঠানিক তদন্ত শুরু হওয়ার আগেই ওই যাত্রীর ব্যক্তির ছবিসহ পরিচয় প্রকাশ করা মৌলিক অধিকারের গুরুতর লঙ্ঘন।

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম ৩, ৫০ কোটির আগাম বুকিং

‘ইসকন মায়াপুরকে আন্তর্জাতিক মানে তৈরি করা হবে’, প্রশাসনিক বৈঠকের পর জানালেন অগ্নিমিত্রা পাল

মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

ঋত তৃণমূলের ভোট প্রচারে নিহত খুদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

পুজোর আগেই রাঁধুনিদের বকেয়া মেটানো হবে, মিড-ডে মিল নিয়ে বড় বার্তা শিক্ষামন্ত্রীর

ধূপগুড়িতে ক্লাসরুমে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে কাঁটা পড়ুয়ারা

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

অনুব্রতর বাড়িতে হামলার নেপথ্যে ‘দুর্বল চিত্রনাট্য’, বারাসতে বিস্ফোরক শমীক

বিবাহিত বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার মহিলা! নেপথ্যে বন্ধুর স্ত্রী

পুরভোটে ইভিএম সঙ্কট! ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন