‘জাতীয় পুরস্কার’ জন্মদাতা বাবাকে উৎসর্গ করলেন পরিচালক সুধা কোঙ্গারা

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ২৪ জুলাই ঘোষিত হয়েছে ‘National Film Award’ পুরস্কার প্রাপকদের নাম। সেখানেই দেশের সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন জনপ্রিয় দক্ষিণী সুপারস্টার সুর্য (SURIYA)। আর সেরা চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে পরিচালক সুধা কোঙ্গারা (Sudha Kongara) পরিচালিত তামিল চলচ্চিত্র সুরারাই পোত্রু (Soorarai Pottru)। যেখানে অভিনয় করেছেন, সূর্য এবং অপর্ণা বালামুরালি। আর দুই অভিনেতা-অভিনেত্রী জাতীয় পুরস্কার পেয়েছেন। যা চলচ্চিত্র জগতে রেকর্ড গড়তেও সক্ষম হয়েছে। আর এই ছবির জন্যে শুধু নায়ক-নায়িকাই জাতীয় পুরস্কারের আওতাভুক্ত হয়েছে তা নয়, জাতীয় পুরস্কার পেয়েছেন, সেরা চিত্রনাট্যকর হিসেবে সুধা কোঙ্গারা এবং শালিনী উষা নায়ার। আর পরিচালক এত বড় জয়ের পুরস্কার তাঁর বাবাকে উৎসর্গ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় সুধা এই বিষয়ে একটি নোট শেয়ার করেছেন, যেখানে লেখা ছিল,”আমার চলচ্চিত্রের যাত্রা শুরু হয়েছিল আমার বাবার মৃত্যুর পরেই। আমার বাবার যখন মৃত্যু শয্যায় তখনই আমি ফিরে গিয়েছিলাম। আমার সিনেমাতেও এরকম একটি দৃশ্য আমি যুক্ত করেছি। চলচ্চিত্র নির্মাতা হিসাবে আমি আমাদের বাস্তবতা দিয়ে ছবি নির্মাণ করেছি। আমাদের জীবনের অনেক মুহুর্তের জন্য আমি সোরারাই পোত্রুর মত একটি ছবিকে বেছে নিয়েছি। কিন্তু আমার আফসোস, পুরস্কার জেতার এই মুহুর্তটা আমার বাবা দেখতে পারলেন না।’ সঙ্গে পরিচালক মণিরত্নমকেও ধন্যবাদ জানিয়েছেন পরিচালক। কারণ তাঁর কাছ থেকেই পরিচালকের বিদ্যা পেয়েছেন তিনি।

সোরারাই পোত্রু ছবিটি মূলতঃ সিম্পলিফাই ডেকানের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন জিআর গোপীনাথের জীবনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই ছবিতে আরও অভিনয় করেছেন, বলি অভিনেতা পরেশ রাওয়ালও। ছবিটি অ্যামাজন প্রাইমে ১২ নভেম্বর, ২০২০ সালে মুক্তি পেয়েছিল। এই ছবির হিন্দি সংস্করণে অভিনয় করবেন, অক্ষয় কুমার। এমনকী হিন্দি সংস্করণে একটি ক্যামিও চরিত্রেও দেখা যাবে তামিল অভিনেতা সূর্যকে।

উত্তরবঙ্গে ‘ফিলিং কুল’, প্যাচপ্যাচে গরম ফিরছে দক্ষিণবঙ্গে, স্বস্তি মিলবে কবে?

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, ৩৫জনের মধ্যে কারা জায়গা পাবেন?

ফুচকা খাওয়া নিয়ে তুমুল সংঘর্ষ, পণ্ড হল বিয়ের অনুষ্ঠান

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

মাসের শুরুতেই একধাক্কায় প্রায় ৫৪ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের

মনের কথা লহমায় বুঝে ফেলেন এই মূলাঙ্কের জাতকরা, এদের ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত সজাগ

কারও আর্থিক বিপর্যয়, কারও কর্মোন্নতি, জানুন রাশিচক্র অনুসারে জুন মাস কেমন যাবে?

আজকের রাশিফল: নতুন কাজ পেতে বাধা, ভ্রমণের সুযোগ, শত্রুতা বাড়বে..

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা