ফের বিপর্যয়! অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে আহত অক্ষয় কুমার

‘বডি ডাবল’ বা অবিকল একই দেখতে বা কোনও পেশাদার স্টান্টম্যানের সাহায্য নেন না তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক বিপর্যয়। অমিতাভের পর অক্ষয় কুমার। চলতি মাসেই হায়দ্রাবাদে ‘প্রজেক্ট কে’-র শুটিংয়ের সময় অ্যাকশন দৃশ্যে শুটিং করার সময়ে চরম আহত হয়েছিলেন অমিতাভ বচ্চন। বুকের পাঁজরে আঘাত লেগেছে অভিনেতার। আপাতত বিশ্রামে রয়েছেন অভিনেতা। অমিতাভের পরে ফের দুঃখের খবর।

‘বড়ে মিঞা ছোটে মিঞা’-তে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে ব্যাপক চোট পেলেন সুপারস্টার অক্ষয় কুমার। এই মুহূর্তে স্কটল্যান্ডে শুটিং করছেন অক্ষয় কুমার।সেখানেই ব্যপক আহত হলেন অক্ষয় কুমার। অ্যাকশন দৃশ্যে কসরত করতে গিয়ে হাঁটুতে চোট লাগে তাঁর। বরাবরই স্টান্ট ম্যান হিসেবে পরিচিত অক্ষয়। ফিল্মে সিনেমার অ্যাকশন দৃশ্যে নিজের স্টান্ট নিজেই করতে পছন্দ করেন অক্ষয়, সেক্ষেত্রে ‘বডি ডাবল’ বা অবিকল একই দেখতে বা কোনও পেশাদার স্টান্টম্যানের সাহায্য নেন না তিনি।

তবে সবসময়েই অতিরিক্ত সাহস দেখানো ভালো নয়, কখনও কখনও বিষয়টা অতিরিক্ত ঝুঁকির সম্মুখীন হয়ে যায়। সেটাই হল অক্ষয়ের ক্ষেত্রে। তবে শুটিংয়ে চোট পেলেও ভাগ্য ভালো, কোনো বড় চোটের সম্মুখীন হতে হয়নি অক্ষয়কে। সূত্রের খবর, টাইগারের সঙ্গে বিশেষ অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময়ই দুর্ঘটনা টি ঘটে। এখন হাঁটুতে ব্রেস পরে থাকতে হচ্ছে নায়কের। ছবির কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং আপাতত বন্ধ রাখতে হয়েছে। আলি আব্বাস জ়াফর পরিচালিত ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’য় টাইগার আর অক্ষয় ছাড়াও রয়েছেন সোনাক্ষী সিন্‌হা এবং পৃথ্বীরাজ সুকুমারন। প্রথম দফার শুটিং হয়েছে মুম্বইতে। তার পরই স্কটল্যান্ডে উড়ে হয়েছে দলবল। 

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে