দরজায় কড়া নাড়ছে দীপাবলি, কালী পুজোতে টলি-বলি স্টাইলে নিজেকে সাজিয়ে তুলুন

ভূমি পেডনেকার সম্প্রতি একটি ইভেন্টে ডিজাইনার করণ তোরানির ফুল-ছাপানো শাড়িতে কমনীয়তা শাড়িতে কমনীয়তা সেজেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দরজায় কড়া নাড়ছে দীপাবলি। আগামী ৩১ অক্টোবর থেকে শুরু কালিপুজো। চলবে ভাইফোঁটা পর্যন্ত। এদিন গোটা রাজ্য মেতে উঠবে আলোর উৎসবে। চারিদিক জ্বলজ্বল করবে আধুনিক সংস্করণ টুনিতে। এছাড়াও এই সময় অনেকেই বাড়িতে প্রদীপ জ্বালান, অন্ধকার দূর করেন। তবে আলোর উৎসবের জন্যে কীভাবে সাজবেন আপনি, আপনাকে কিন্তু সাজতে হবে দুর্দান্ত ভাবে, নয়তো এত আলোতে আপনার সাজ ফিকে হয়ে যাবে। এক্ষেত্রে আপনি তারকাদের থেকেও আইডিয়া নিতে পারেন। চলুন আগে জেনে নেওয়া যাক, এ বার কালি পুজোর পোশাকে কী কী ট্রেন্ডিংয়ে আছে? যদি সেলিব্রিটিদের ফ্যাশন একটি অনুসরণ করেন, তাহলেই একেবারে জমে যাবে কালী পুজোর সাজ। ১০০ জনের মধ্যেও লোকজনের নজর আপনার দিকে পড়তে বাধ্য!

আগে জেনে নেওয়া যাক, এ বছর দীপাবলি ট্রেন্ডিংয়ে কি কি পোশাক রয়েছে ট্রেন্ডিংয়ে? যদিও দুর্গা পুজোর সময়ে এ বার শাড়ি, চুড়িদারে ছিল আকর্ষণীয় স্টাইল। এছাড়া এবার জিন্সে এসেছে বেলবলস্ প্যান্ট, ঢোলা ঢোলা জিন্স, ক্রপ টপ, টপের সঙ্গে শাড়ী বা ধোতি প্যান্ট, এছাড়াও গাউন, ওয়েস্টার্ন পোশাক, জাম্পসুট, ডাংড়ি-সহ একাধিক পোশাকের নতুনত্ব এবার মার্কেট কে সমাদৃত করেছে। এছাড়াও গতবার থেকেই নতুন পোশাকে রয়েছে কো-অর্ড সেট। দুর্গাপুজোতে অনবদ্য পোশাকে সবাই সেজেছিলেন বাঙালিরা। যদিও পোশাকের রকমারিতা মানেই নারীদের পোশাক। কিন্তু বাঙালি মেয়ে মানেই শাড়িতে নারী।

এবার শাড়িতে ছিল ট্যিসু, সিকুইন শাড়ি, জামদানি, খাদির শাড়ি, এছাড়াও এবার শাড়িতে বেশি চাহিদা ছিল শিফন শাড়ির। এছাড়াও দীর্ঘদিন পর ট্রেন্ডে ফিরেছে পুরনো সেই আনারকলি সালোয়ার। কালী পুজোর দিন শাড়ি না পরে ট্র‍্যাডিশন এবং স্টাইল একসঙ্গে বজায় রাখতে ট্রাই করতে পারেন আনারকলি। এছাড়াও শাড়ি হোক বা কুর্তি এই মুহূর্তে বাজার কাঁপাচ্ছে অরগাঞ্জা৷ এই পোশাক ফিনফিনে পালকের মতো, তাই পরেও আরাম আবার দেখতেও লাগে সুন্দর। এছাড়াও রয়েছে চিকনকারী ব্লাউজ, অথবা কামিজের সঙ্গে কন্ট্রাস্টে শাড়ি বা সালোয়ার পরতে পারেন। এছাড়া দীপাবলিতে হালকা কিন্তু স্টাইলিশ কিছু পরতে হলে সাদা নীল মোটিফের ইন্ডিগো ফ্যাশনে শাড়িতে সাজতে পারেন।

বলিউড স্টাইলে সেজে উঠুন

বলিউড স্টাইলে অভিনেত্রী ভূমি পাডনেকরের মতো সাজতে পারেন। ভূমি পেডনেকার সম্প্রতি একটি ইভেন্টে ডিজাইনার করণ তোরানির ফুল-ছাপানো শাড়িতে কমনীয়তা শাড়িতে কমনীয়তা সেজেছিলেন। তবে তাঁর শাড়িটি, পুরোপুরি ঐতিহ্য এবং আধুনিকতার সঙ্গে ভারসাম্যপূর্ণ ছিল। শাড়ির নরম, প্যাস্টেল শেডগুলি জটিল সূচিকর্মে পূর্ণ ছিল। সঙ্গে তিনি হীরার কানের দুল এবং একটি নেকলেস পরেছিলেন। তার মেকআপ নরম এবং ন্যূনতম রাখা হয়েছিল, যা তার প্রাকৃতিক সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছিল। তাঁর মেকআপ ছিল ন্যুড।

টলিউড স্টাইলে সেজে উঠুন

তবে এখন অনেক রমণীরাই শাড়ি পরতে ভালবাসেন।বিশেষ করে বাঙালি নারীরা। তাই যাঁরা শাড়ি পরতে ভালবাসেন, তাঁরা টলিউড অভিনেত্রী শ্রুতি দাসের স্টাইল অনুসরণ করতে পারেন। বিয়ের পর থেকেই অভিনেত্রীকে বেশিরভাগ সময়েই শাড়িতে দেখা যাচ্ছে। তাই কালিপুজোর দিনে বেড়াতে যাওয়ার জন্যে সুতির হরেক রকমের শাড়িতে নিজেকে মুড়িয়ে নিতে পারেন। সঙ্গে তাঁর মতো কাজল, ছোট টিপ, স্টাইলিস অন্য রকমের ব্লাউজ, ন্যুড লিপস্টিক পরে নগ্ন মেকআপে সাজতে একেবারে ভুলবেন না। সঙ্গে একটু হিল জুতো পরতে পারেন। নয়তো আপনার সাজই ফিকে হয়ে যাবে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল