প্রয়াত ‘দো ফান্টুস’-খ্যাত পরিচালক সিকন্দর ভারতী

পরিচালক তাঁর স্ত্রী পিঙ্কি এবং তাঁদের তিন সন্তান সিপিকা, যুবিকা এবং সুক্রাতকে রেখে গিয়েছেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড।পরিচালকের ভক্তরা একজন প্রতিভাবান পরিচালককে হারানোর জন্য শোক প্রকাশ করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর শোকের ছায়া। বছরের শুরু থেকেই বলিউড প্রবীণ তারকা মহল শূণ্য হতে শুরু করেছে। সম্প্রতি নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন অমিতাভ বচ্চনের অনুকরণ করা অভিনেতা ফিরোজ খান। যিনি একাধিক হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন। তাঁর মৃত্যুতে রীতিমতো শোকের ছায়া হিন্দি ধারাবাহিক মহলে। এই রেশ কাটতে না কাটতেই বলিউডে শোকের ছায়া। গতকাল ২৪ মে মারা গেলেন বলিউডের প্রবীণ চলচ্চিত্র নির্মাতা সিকন্দর ভারতী।

যাঁর বিখ্যাত চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে ‘দো ফান্টুস’। যেখানে অভিনয় করেছিলেন, রাজ বব্বর, আমজাদ খানের মতো একাধিক প্রখ্যাত তারকারা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল, ৬০ বছর। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সিকন্দার ভারতী ২৪ মে মুম্বাইয়ে নিজের বাড়িতেই মারা গিয়েছেন। তবে তাঁর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে এটা শোনা গিয়েছে যে, তিনি দীর্ঘদিন ধরেই বয়স্কজনিত রোগে ভুগছিলেন।আজ ২৫ মে, মুম্বইয়ের যোগেশ্বরী পশ্চিমের ওশিওয়ারা শ্মশানে সকাল ১১ টায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে পরিচালকের। পরিচালক তাঁর স্ত্রী পিঙ্কি এবং তাঁদের তিন সন্তান সিপিকা, যুবিকা এবং সুক্রাতকে রেখে গিয়েছেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড।পরিচালকের ভক্তরা একজন প্রতিভাবান পরিচালককে হারানোর জন্য শোক প্রকাশ করেছেন। যার উত্তরাধিকার তার চলচ্চিত্রের মাধ্যমে স্থায়ী হবে বলে জানিয়েছেন।

সিকন্দার ভারতী ‘ঘর কা চিরাগ’, ‘জালিম’, ‘রূপায়ে দশ করোদ’, ‘ভাই ভাই’, ‘সৈনিক’, ‘সার উথা কে জিও’, ‘দন্ড-নায়ক’, ‘রঙ্গিলা’, রাজা’, ‘পুলিশ ওয়ালা’ এবং ‘দো ফন্তুশ’-এর মতো একাধিক উল্লেখযোগ্য চলচ্চিত্রে পরিচালনা করে জনপ্রিয়তা অর্জন করেছেন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার অবদান উল্লেখযোগ্য ছিল, এবং তার কাজ শ্রোতা এবং সহকর্মীদের উপর স্থায়ী প্রভাব ফেলেছিল। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল