মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তির এখনও কয়েক ঘণ্টা বাকি। তার আগেই বক্স অফিসে ‘দৃশ্যম ৩’ এর জনপ্রিয়তা তুঙ্গে। অজয় দেবগন ও জয়দীপ আহলাওয়াত বহু প্রতিক্ষীত এই ছবির অগ্রিম টিকিট বিক্রিতে ইতিমধ্যেই ব্যাপক সাড়া মিলেছে। বিনোদন বাজার বিশেষজ্ঞদের মতে, এই গতি বজায় থাকলে মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী প্রায় ৫০ কোটি টাকার ব্যবসা করতে পারে ছবিটি।

অগ্রিম বুকিংয়ের সংখ্যাও চমকে দেওয়ার মত। প্রায় ৩৬ হাজার শোয়ের জন্য ইতিমধ্যেই ১১ লক্ষের বেশি টিকিট বিক্রি হয়েছে বলে খবর। অগ্রিম টিকিট বিক্রি থেকেই প্রায় ১৯.৭১ কোটি টাকা আয় হয়েছে। দেশের একাধিক বড় শহরে ছবিটি ঘিরে দর্শকের আগ্রহ চোখে পড়ার মতো। ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে ফের বিজয় সালগাঁওকর চরিত্রে দেখা যাবে অজয় দেবগণকে। তাঁর সঙ্গে রয়েছেন তব্বু, শ্রিয়া সরন এবং ইশিতা দত্ত। এ বার ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে জয়দীপ অহলাওয়াত ও প্রকাশ রাজকেও। ছবির পরিচালনায় অভিষেক পাঠক।

আরও পড়ুন: মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী

গান্ধি জয়ন্তীর ছুটির দিনে (২ অক্টোবর) পেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘দৃশ্যম ৩’। ফলে মুক্তির পর প্রথম সপ্তাহান্তেই ছবির ব্যবসা আরও গতি পেতে পারে বলে মনে করা হচ্ছে। দেশ ছাড়িয়ে বিদেশেও বড় পরিসরে মুক্তি পাচ্ছে ছবিটি। ‘দৃশ্যম’ সিরিজের আগের দুই ছবির জনপ্রিয়তার কথা মাথায় রেখেই তৃতীয় কিস্তিকে ঘিরে দর্শকের প্রত্যাশা তুঙ্গে। অগ্রিম বুকিংয়ের এই চিত্র সেই আগ্রহেরই ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার, পেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিসে কতটা সাড়া ফেলে অজয় দেবগণের ‘দৃশ্যম ৩’। 

‘ইসকন মায়াপুরকে আন্তর্জাতিক মানে তৈরি করা হবে’, প্রশাসনিক বৈঠকের পর জানালেন অগ্নিমিত্রা পাল

মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

ঋত তৃণমূলের ভোট প্রচারে নিহত খুদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

পুজোর আগেই রাঁধুনিদের বকেয়া মেটানো হবে, মিড-ডে মিল নিয়ে বড় বার্তা শিক্ষামন্ত্রীর

ধূপগুড়িতে ক্লাসরুমে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে কাঁটা পড়ুয়ারা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার শারীরিক সম্পর্ক, তরুণী অন্তঃসত্ত্বা হতেই যা করলেন যুবক…

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং

অনুব্রতর বাড়িতে হামলার নেপথ্যে ‘দুর্বল চিত্রনাট্য’, বারাসতে বিস্ফোরক শমীক

বিবাহিত বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার মহিলা! নেপথ্যে বন্ধুর স্ত্রী