শাহরুখ পুত্রের কাছ থেকে মেলেনি মাদক, দাবি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর

মাদক মামলায় উপযুক্ত তথ্য প্রমাণ না মেলায় মাদক মামলার ষড়যন্ত্রে আরিয়ান যুক্ত নন বলে দাবি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাদক মামলায় উপযুক্ত তথ্য প্রমাণ না মেলায় মাদক মামলার ষড়যন্ত্রে আরিয়ান যুক্ত নন বলে দাবি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর। তদন্তকারী শীর্ষ কর্মকর্তারা এ প্রসঙ্গে জানিয়েছেন আরিয়ান মাদক মামলার সঙ্গে যুক্ত ছিলেন এমন কোনও তথ্য মেলেনি। প্রমোদতরীতে তাঁর যাওয়া ও মাদক সংক্রান্ত যে অভিযোগের তীর তাঁর দিকে ধেয়ে এসেছিল সেই বিষয়ে সঠিক কোনও তথ্য প্রমাণ মিলছে না। শীর্ষ কর্মকর্তারা আরও জানিয়েছেন আরিয়ান মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন না। তাই কেন তাঁর ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল ও কেন তাঁর ফোনের বার্তালাপ পড়া হয়েছিল তা তদন্তে নেমে বুঝতে পারেননি বলেই জানাচ্ছেন শীর্ষস্থানীয় কর্মকর্তারা। 

গত ২ অক্টোবর কর্ডেলিয়া ক্রুজ থেকে আটক করা হয় আরিয়ানকে। তাঁর বিরুদ্ধে মাদক পাচার মামলার একাধিক অভিযোগ উঠেছিল। কিন্তু বিশেষ তদন্তকারী দল (SIT) জানাচ্ছে যে অভিযান চালানোর সময় সঠিক প্রোটোকল মেনে তার ভিডিও রেকর্ডিং করার নিয়ম কিন্তু তা করা হয়নি। তাই এনসিবি (NCB) মুম্বই ইউনিটের তরফে যে অভিযোগ আনা হয়েছিল তা নস্যাৎ করে দিল বিশেষ  তদন্তকারী দল। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি বিশেষ তদন্তকারী এই দল। তাঁর জন্য প্রয়োজন এখনও বেশ কিছু মাস। তার পরেই  এনসিবি (NCB)র ডিরেক্টর জেনারেল এসএন প্রধানের হাতে রিপোর্ট তুলে দেওয়া হবে। 

অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসবে, পুরনো প্রেম ফিরবে, খরচে লাগাম টানুন

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের