ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসের পুরস্কার তালিকা প্রকাশ, বিশেষ সম্মানে ভূষিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: মোহনবাগান দিবসের আবহ কাটতে না কাটতেই এবার প্রতিষ্ঠা দিবস উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত ইস্টবেঙ্গল। ১ অগস্ট ১০৭তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। নজরুল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে ক্রীড়া, সংস্কৃতি ও বিনোদন জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিকে সম্মান জানানো হবে।

ক্লাব সূত্রে জানা গিয়েছে, ১ অগস্ট বিকেল ৫ টা থেকে কলকাতার নজরুল মঞ্চে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র। পাশাপাশি, ইস্টবেঙ্গল দলের কোচ আন্তোনিও লোপেজ হাবাসও পুরো দলকে নিয়ে অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গিয়েছে। এবারের অনুষ্ঠানে ‘সুপার অ্যাচিভার’ সম্মানে ভূষিত হবেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ‘এক্সেলেন্স ইন মুভিজ’ পুরস্কার দেওয়া হবে বিশিষ্ট পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়কে। এছাড়াও ‘ভারত গৌরব’ সম্মানে সম্মানিত করা হবে জনপ্রিয় সুরকার প্রীতম চক্রবর্তী এবং বিশিষ্ট অর্থনীতিবিদ সঞ্জীব সান্যালকে।

আরও পড়ুন: সিঙ্গুর, দুর্গাপুরে কেমিক্যাল পার্ক গড়তে শুভেন্দুকে চিঠি শমীকের

ক্রীড়াক্ষেত্রেও একাধিক সম্মান তুলে দেওয়া হবে। বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পাচ্ছেন আনোয়ার আলি এবং সাথী দেবনাথ। সেরা কোচ হিসেবে সন্মানিত হবেন বিনো জর্জ। সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার দেওয়া হবে এডমুন্ড লালরিন্ডিকাকে। ক্রিকেট বিভাগে সেরা ক্রিকেটারের সম্মান পাচ্ছেন ঋতম পোড়েল। এছাড়া জীবনকৃতি সম্মানে ভূষিত হবেন বলাই মুখোপাধ্যায় এবং তরুণ দে। সেরা ক্রীড়া সাংবাদিকের পুরস্কার দেওয়া হবে বিক্রান্ত গুপ্তাকে। অনুষ্ঠানের সূচনা হবে ১ অগস্ট সকাল সাড়ে ১১টা নাগাদ ক্লাব তাঁবুতে। প্রতিষ্ঠাতা সুরেশ চন্দ্র চৌধুরী, নসা সেন এবং শৈলেশ বসুর মূর্তিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে। একই সঙ্গে উত্তোলন করা হবে ক্লাবের পতাকা। এরপর বিকেলে নজরুল মঞ্চে শুরু হবে মূল সাংস্কৃতিক ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের