সিঙ্গুর, দুর্গাপুরে কেমিক্যাল পার্ক গড়তে শুভেন্দুকে চিঠি শমীকের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদলের পর থেকেই শিল্পের দিকে বিশেষ নজর দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। এবার পশ্চিমবঙ্গে শিল্পের গতি বাড়াতে বড় প্রস্তাব সামনে আনলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একটি বিশেষ চিঠি লিখেছেন। যেখানে রাজ্যে একটি আধুনিক কেমিক্যাল হাব গড়ে তোলার আবেদন করেছেন তিনি। তাঁর দাবি, উপযুক্ত পরিকল্পনা ও পরিকাঠামো গড়ে তোলা গেলে বাংলা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাসায়নিক শিল্পকেন্দ্র হয়ে উঠতে পারে।  এই পার্ক তৈরির জন্য বেশ কয়েকটি জায়গারও প্রস্তাবও মুখ্যমন্ত্রীকে দিয়েছেন তিনি।

চিঠিতে শমীক ভট্টাচার্য উল্লেখ করেছেন, পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান, সমুদ্রবন্দর, রেল ও সড়ক যোগাযোগ এবং দক্ষ মানবসম্পদকে কাজে লাগিয়ে বৃহৎ কেমিক্যাল শিল্প গড়ে তোলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে বিপুল বিনিয়োগ আসবে, নতুন শিল্প হবে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও তিনি মত প্রকাশ করেছেন।  কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার কথাও মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। চিঠিতে তিনি লিখেছেন সিঙ্গুর, হলদিয়া, রঘুনাথপুর ও দুর্গাপুরে এই কেমিক্যাল পার্ক তৈরি করা যেতে পারে। তাঁর প্রস্তাবিত এই জায়গাগুলি ছাড়া যদি রাজ্যের নজরে অন্য কোনও জায়গা থাকে  তা-ও বিবেচনা করার অনুরোধ করেছেন শমীক। 

আরও পড়ুন: দুর্নীতি আড়াল করতেই ইস্তফা দিয়েছেন কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান-উপ প্রধান, অভিযোগ বিজেপির

উল্লেখ্য, ‘ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা রসায়ন’ (ভাব্য) প্রকল্পের আওতায় ২৪ জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে রাসায়নিক শিল্পের পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে  অনুমোদন দিয়েছে।  এই প্রকল্পের আওতায় দেশের তিনটি স্থানে তিনটি আধুনিক এবং ডেডিকেটেড কেমিক্যাল পার্ক গড়ে তোলা হবে। যার জন্য ব্যায় হবে ৩,০৩০ কোটি টাকা। কেন্দ্র  প্রত্যেকটি কেমিক্যাল পার্ক তৈরির জন্য ১ হাজার কোটি টাকা পর্যন্ত দেবে। পাশাপাশি রাজ্যকে দিতে হবে ৫০০ কোটি টাকা । এই কেমিক্যাল পার্কের জন্য ২ হাজার একর জমির প্রয়োজন। সেই জমির ব্যবস্থা করতে হবে রাজ্যকেই।  ঠিক এই কারণেই শুভেন্দু অধিকারীকে  চিঠি লিখেছেন  শমীক ভট্টাচার্য। 

 

প্রেমিকের সামনে নিট পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

সল্টলেকে জনতার দরবারে নানা সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বাংলার মানুষ

তিনটি মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

মমতার প্রতি রাজীব গান্ধির স্নেহের কথা কল্যাণকে স্মরণ করালেন প্রিয়াঙ্কা

সাইবার প্রতারণার জেরে বিপাকে সোনা ব্যবসায়ী, ৫০ লক্ষ টাকার অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত অন্তত ১৪

দুর্নীতি আড়াল করতেই ইস্তফা দিয়েছেন কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান-উপ প্রধান, অভিযোগ বিজেপির

থাইল্যান্ডে তিন ভারতীয় তরুণকে অপহরণের ঘটনায় পাক যোগ, গ্রেফতার পাঁচ

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

সিঙ্গুর, দুর্গাপুরে কেমিক্যাল পার্ক গড়তে শুভেন্দুকে চিঠি শমীকের

যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার

কোন বোলারের মুখোমুখি হতে ভয় পান, ভাইরাল বৈভবের চার শব্দের উত্তর