SIR-এর গেরোয় অনির্বাণ, ২০০২-এর ভোটার তালিকায় নাম নেই, শুনানিতে ডাক পেলেন নায়ক

এসআইআরের গেরোয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। ২৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে SIR-এর খসড়া তালিকায় যাঁদের নাম ওঠেনি তাঁদের শুনানি পর্ব।

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআরের গেরোয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। ২৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে SIR-এর খসড়া তালিকায় যাঁদের নাম ওঠেনি তাঁদের শুনানি পর্ব। আর তাতেই অনির্বাণ ভট্টাচার্য ডাক পেয়েছেন বলে খবর। অথচ মাসখানেক আগেই সদলবলে একটি মঞ্চ থেকে ব্যাঙ্গাত্মক সুরে অভিনেতা বলেছিলেন, ‘আমাদের কাছে কাগজ আছে ভাই, SIR কী করবে, ঝাড়াই-বাছাই চলছে…’, সেই মন্তব্যের বয়স কয়েক মাস ঘুরতে না ঘুরতেই এসআইআরের শুনানিতে ডাক পড়ল অভিনেতার।

খবর, ২০০২ সালের তালিকায় নাম নেই অভিনেতার। সম্প্রতি ‘কাগজ। কাগজ আমরা দেখাব। দেখাবই দেখাব। কারণ কাগজ আমাদের আছে’ SIR-কে বিদ্রুপ করে এমন গান গেয়ে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিলেন অভিনেতা তথা গায়ক অনির্বাণ ভট্টাচার্য। তবে গানের লাইনগুলোই যেন এবার বাস্তব অনির্বাণ ভট্টাচার্যের জীবনে। সদ্য রাজ্যজুড়ে শেষ হয়েছে SIR-এর কাজ। ঝাড়াই-বাছাই শেষে প্রকাশিত হয়েছে খসড়া তালিকা। তাতেই ঝামেলায় পড়েছেন টলিউডের ‘খোকা’। এনুমারেশন ফর্মে ২০০২ সালের কোনও যোগসূত্র নেই অভিনেতার। পাশাপাশি তাঁর পরিবারেরও কারও নাম নেই। যদিও পঁচিশের ভোটার তালিকায় অভিনেতার মা-বাবার নাম রয়েছে। কিন্তু চলতি বছরের জুলাইতে অভিনেতার বাবা প্রয়াত হয়েছেন। সেই কারণেই কাগজপত্র দেখানোর জন্যে অভিনেতাকে সশরীরে হাজির হতে বলা হয়েছে।

জন্মসূত্রে মেদিনীপুরের শরৎপল্লীর বাসিন্দা অনির্বাণ ভট্টাচার্যের। বর্তমানে কাজের জন্যে কলকাতায় থাকেন তিনি। মা-বোন তাঁর সঙ্গে গড়িয়ার বাড়িতে থাকেন। কিন্তু মেদিনীপুরের ভোটার তালিকায় তাঁর নাম এখনও জ্বলজ্বল করছে। ১৯৮৬ সালের ৭ অক্টোবর মেদিনীপুরের শরৎপল্লির বাড়িতে জন্ম অনির্বাণের। মেদিনীপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের ২৯৯ নম্বর বুথের ভোটার তিনি। সেই মতো এনুমারেশন ফর্ম ফিলাপ করেছেন তিনি। কিন্তু, ২০০২ সালের লিঙ্ক না থাকায় তাঁকে শুনানিতে ডাকা হচ্ছে বলে জানিয়েছেন মেদিনীপুর সদরের মহকুমাশাসক তথা ইআরও মধুমিতা মুখোপাধ্যায় জানিয়েছেন। অভিনেতার জেঠু জানিয়েছেন, ২০০২ সালে অনির্বাণের বাবা প্রদ্যুৎ ভট্টাচার্য কেন ভোটার তালিকায় নাম তোলেননি, তা তাঁর জানা নেই। তবে ভোটার কার্ড ছাড়াই অনির্বাণের পাসপোর্ট-সহ একাধিক নথি রয়েছে। এ বিষয়ে অভিনেতা জানিয়েছেন, ভোটার তালিকায় তাঁর নাম রয়েছে। শুনানিতে যথাযথ নথিপত্র নিয়ে যাবেন।

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের