Loading live market data...
Loading active stocks...
Connecting...

“সবাই অকৃতজ্ঞ” টলিউডের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন প্রভাত রায়

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ বাংলা চলচিত্রের (Tollywood) স্বনামধন্য পরিচালক (Director) প্রভাত রায় (Prabhat Roy)। শ্বেত পাথরের থালা লাঠি, মানিক, শুভদৃষ্টি সহ একাধিক সুপারহিট বাংলা ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তাঁর হাত ধরেই বাংলা ছবির জগতে পা রেখেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, টোটা রায়চৌধুরী, থেকে শুরু করে বর্তমান দিনের শুভশ্রী গাঙ্গুলী, সায়ন্তিকা বন্ধ্যোপাধায় সহ এক ঝাঁক তারকা। একাধিক ছবির জন্য তিনি জাতীয় পুরস্কার লাভ করেছেন (National award winner)। পরিচালকের পাশপাশি তাঁর স্ত্রীও তারকা মহলে বেশ জনপ্রিয় ছিলেন। এমনকি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে প্রভাত রায় পরিচালিত “শ্বেত পাথরের থালাতে” অভিনেত্রী হিসেবে মনোনীত করেছিলেন প্রভাত রায়ের স্ত্রীই। কিন্তু দীর্ঘদিন তিনি ছবি পরিচালনা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। সম্প্রতি প্রভাত রায় হারান তাঁর স্ত্রীকে। এখন কেমন আছেন পরিচালক?

চলতি বছরের এপ্রিল মাসেই প্রভাত রায়ের স্ত্রী মারা যান। এরপর থেকেই কাজ থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে নিয়েছেন পরিচালক। এবার টলিউডের অভিনেতা অভিনেত্রীদের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দিলেন জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক। সবাইকে ‘অকৃতজ্ঞ’ বলে সম্মোধোন করলেন তিনি। তাঁর আক্ষেপ সকলেই তাঁকে ভুলে গিয়েছেন কেউ তাঁর সঙ্গে যোগাযোগ রাখেন না। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রভাত রায় লিখেছেন, “আমি প্রায় ১৫ জন নতুন ছেলেমেয়েকে সিনেমায় সুযোগ দিয়েছি। রূপা গাঙ্গুলী, ঋতুপর্ণা, টোটা থেকে শুরু করে শুভশ্রী, সায়ন্তিকা। তাঁর মধ্যে তিনজন আমাকে মনে রেখেছে। ঋতুপর্ণা, টোটা এবং সায়ন্তিকা। বাকি সব অকৃতজ্ঞ। একবার খোজও নেয় না”।

পরে একটি বৈদুতিন সংবাদমাধ্যমকে পরিচালক জানান, “সবাই বৌদি বৌদি করত, কিন্তু সে মারা যাওয়ার পর কেউ খবর নিতেও আসেনি। এটাই আমার খারাপ লাগা”। এখানেই না থেমে জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক বলেন, “প্রসেনজিৎ আসবে বলেছিল কিন্তু আসেনি। জিৎকে জানিয়েছিলাম সেও আসেনি। ওঁর পারলৌকিক কাজেও কেউ আসেনি”। তবে ইন্ডাস্ট্রির অধিকাংশ শিল্পীরা তাঁকে ভুলে গেলেও কেউ কেউ যে তাঁকে মনে রেখেছেন সে কথাও স্বীকার করতে ভোলেননি পরিচালক। প্রভাত রায় বলেছেন, “রঞ্জিতদা এসেছিলেন, যাকে আমি বলিইনি। ঋতুপর্ণা আর টোটাও বাড়ি এসে দেখা করে গেছে। সায়ন্তিকা বারবার ফোন করে খবর নিয়েছে”। এরপরই আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, “কিন্তু আর কেউ এলো না। বৌদি এত ভালোবাসত, এত স্নেহ করত, কেউ মনে রাখল না”।

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

আজ দূরে ভ্রমণের যাওয়ার থাকলে বাতিল করুন, চরম বিপদের সম্ভাবনা.. 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

স্লোগান নয়, বাংলায় এবার অলি-গলিতে বাজবে ‘জয় শ্রী রাম’ গান! সিদ্ধান্ত বিজেপির

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর