‘আমাকে নিয়ে যা যা রটছে, সবটাই ভিত্তিহীন’, মিথিলার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন সৃজিত

আমাদের নিয়ে যা যা রটছে, তার কোনো ভিত্তি নেই। আমি মধ্যপ্রদেশে শুটিং নিয়ে ব্যস্ত আছি। তাই এসব নিয়ে মাথাও ঘামাতে পারছি না।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক ধরেই সংবাদমাধ্যমের শিরোনামে রয়েছেন টলিউডের খ্যাতনামা দম্পতি, নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় এবং ঢালিউড অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সৌজন্যে আগামী ২ মাসের মধ্যেই নাকি তাঁদের বিচ্ছেদ। প্রথম স্বামী তাহসানের সঙ্গে বিচ্ছেদের অনেক পরেই সৃজিত কে ভালোবেসে বিয়ে করেন মিথিলা। তাহসানের সঙ্গে মিথিলার একটি মেয়েও আছে, যার নাম আইরা। মায়ের সঙ্গেই থাকে সে। দিন কয়েক আগেই একটি সংবাদমাধ্যম অনুযায়ী, সৃজিত-মিথিলার মাঝে ঢুকে পড়েছে তৃতীয় নারী। ওই নারীর প্রেমেই নাকি এখন হাবুডুবু খাচ্ছেন সৃজিত।

সময় কাটাচ্ছেন, সেই কারণেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন মিথিলা। কম বয়সী মুম্বাইয়ের সহকারী পরিচালকের সঙ্গে প্রেমের কারণে সৃজিত-মিথিলার বিচ্ছেদ। আগামী ২ মাসের মধ্যেই সাড়ে তিন বছরের সংসারের ইতি টানতে চলেছেন তাঁরা। তবে এই বিষয়ে দুই পক্ষের থেকে এখনও কোনও উত্তর আসেনি। অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হলে অভিনেত্রী বলেন, “এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই। খবরে কি আমার নাম আছে?”

এরপরই আরেকটি বেসরকারি সংবাদমাধ্যমকে সৃজিত জানিয়েছেন, ‘আমাদের নিয়ে যা যা রটছে, তার কোনো ভিত্তি নেই। আমি মধ্যপ্রদেশে শুটিং নিয়ে ব্যস্ত আছি। তাই এসব নিয়ে মাথাও ঘামাতে পারছি না।’ প্রসঙ্গত, সৃজিতের সঙ্গে মিথিলার পরিচয় সংগীতশিল্পী অর্ণবের একটি মিউজিক অ্যালবামে কাজের মাধ্যমে। সেখান থেকেই বন্ধুত্ব, প্রেম। যদিও এর আগে সৃজিতের সঙ্গে জয়া আহসানের প্রেমের গুঞ্জন ছিল। সৃজিতের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালে এবং বিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাইয়ে। তবে বিনোদন মহলে তারকাদের সংসার ভাঙন এবং গড়া নতুন বিষয় নয়। অবিরত হচ্ছে।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস