সোনু নিগমের বিরুদ্ধে মিথ্যে প্রচার, নজরবন্দী এক মহিলা, ফ্যানেদের উদ্দেশ্য সতর্কতা জারি

খবর অনুযায়ী, এরিকা নামে অজ্ঞাতপরিচয় একজন মহিলা বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া সাইটে সোনু নিগমের সক্রিয় ভক্তদের সঙ্গে যোগাযোগ করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের অন্যতম প্রশংসিত গায়ক সোনু নিগম। আজ তিনি ৫০ তম বর্ষে পদার্পণ করলেন। অর্থাৎ ৩০ জুলাই গায়কের জন্মদিন। দেশের প্রথম সারির সংগীতশিল্পী দের মধ্যে অন্যতম সোনু। তাঁর ঝুলিতে এখনও পর্যন্ত অজস্র হিট রয়েছে। শুধু হিন্দি নয়, একাধিক ভাষায় অসংখ্য গান গেয়েছেন সোনু নিগম। সুতরাং তাঁর ফ্যান ফলোয়ার্সও অগন্তি, তা বলাই বাহুল্য! কিন্তু গতকাল অর্থাৎ জন্মদিনের ঠিক আগের দিন এক ফ্যানের দ্বারা চরম কেলেঙ্কারি কাণ্ডের মুখোমুখি হতে হল গায়ককে। স্পষ্টতই, সোনু নিগম খুব একটা নেটস্যাভি নন। সোশ্যাল মিডিয়াতেও তাঁকে খুব একটা দেখা যায়না। কিন্তু গত কয়েকদিন ধরেই গায়কের কয়েকজন সক্রিয় ভক্তদের কাছে একজন অজ্ঞাত পরিচয়ের মহিলা লাগাতার আপত্তিকর মেসেজ পাঠাচ্ছেন, এবং তিনি নিজেকে সোনু নিগমের ম্যানেজিং কমিটির একজন বলে দাবি করেছেন।

এই ঘটনা জানাজানি হওয়া মাত্রই গায়ক তাঁর ভক্তদের জন্য একটি সতর্কতা জারি করেছেন। এবং বর্তমানে বিষয়টির তদন্ত চলছে। খবর অনুযায়ী, এরিকা নামে অজ্ঞাতপরিচয় একজন মহিলা বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া সাইটে সোনু নিগমের সক্রিয় ভক্তদের সঙ্গে যোগাযোগ করছেন। এবং নিজেকে গায়কের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টিমের অন্তর্ভুক্ত বলে মিথ্যা দাবি করছেন। এরপর ঘটনার বিবরণ সোনু নিগমের খান পর্যন্ত পৌঁছলে গায়ক তাঁর নির্বাচিত কয়েকজন ভক্তদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেন। যদিও বিষয়টি নিয়ে এখনও সোনু নিগম থানায় অভিযোগ দায়ের করেননি।

গায়কের আইনী উপদেষ্টা, আশিস যোশি নিশ্চিত করেছেন যে আগামী সপ্তাহের মধ্যেই তাঁরা অপরাধীকে খুঁজে বের করবেন। ইটিটাইমসের উদ্ধৃতি অনুযায়ী, “আমরা এখনও আরও তথ্য সংগ্রহ করছি। কোনও ভক্তের এই ধরনের কেলেঙ্কারীর শিকার হওয়া উচিত নয়।” আশিস যোশির মতামত অনুযায়ী, কয়েক মাস আগেও, একজন প্রতারক, নিজেকে সোনু নিগমের মিথ্যে এজৈন্টের পরিচয় দিয়ে গায়কের ভক্তদের কাছ থেকে ৫০,০০০ টাকা চেয়েছিল। তবে বিষয়টি নজরে আসতেই পুলিশে যোগাযোগ করেছিলেন গায়ক। এদিকে কিছু মাস আগে সোনু নিগমের বাবার বাড়ি থেকে প্রায় ৭২ লক্ষ টাকা চুরি করে ধরা পড়েন তাঁদেরই গাড়িচালক। এরপর তাঁকে বরখাস্ত করা হয়েছিল।

৩১ মে রাহুর গতিপথ পরিবর্তন, অভাবে মুড়ে যাবে ৪ রাশির জাতকের জীবন

আজকের রাশিফল: ওষুধের ব্যবসায়ীদের আজ বিশেষ দিন, প্রচুর লাভ হবে…

কার মাথায় উঠবে অরেঞ্জ ক্যাপ? বৈভবের সঙ্গেই দৌড়ে রয়েছেন শুভমন ও সাই সুদর্শন

আগামী ৩ জুন স্বপ্নপূরণ হচ্ছে কর্নাটকের কংগ্রেস নেতা শিবকুমারের

মাথায় নেই সন্দীপের হাত, চাকরি গেল ‘থ্রেট কালচারে’ অভিযুক্ত বিরূপাক্ষের

৩০ জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, ভাঙল চন্দননগর পুরসভার বোর্ড

শুভমনের সেঞ্চুরিতে ভাঙল রাজস্থানের স্বপ্ন, ফাইনালে আরসিবির প্রতিপক্ষ গুজরাত

ঝড়ের দাপটে ভেঙে পড়ল সাধক রামপ্রসাদের ভিটের প্রাচীন গাছ

ভিসার মেয়াদ শেষেও অবৈধ বসবাস, দিল্লিতে পাকড়াও পাঁচ বাংলাদেশি

শুক্রের প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বাংলাদেশে হাম এবং উপসর্গে মৃত্যুমিছিল অব্যাহত, ২৪ ঘণ্টায় মৃত্যু ১০ শিশুর

মালদহে বিজেপি সমর্থক পরিবারের ওপর হামলা, মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ

কিশোর দত্তের বদলে রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হলেন আইনজীবী সুরজিৎ নাথ মিত্র

ডোমজুড়ে পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষর ২ সাকরেদ গ্রেফতার