চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিয়ের টোপ দিয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার ‘সা রে গা মা’, খ্যাত গায়ক নোবেল

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভারতের মাটিতে এসে গানের জগতে ব্যপক জনপ্রিয়তা পেয়েছিলেন বাংলাদেশের গায়ক মাইনুল আহসান নোবেল। তবে কণ্ঠে মা সরস্বতী বাস করলেও চরিত্রের কালো দিক বারে সামনে এসেছে। ফের একবার বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে যৌন হেনস্তা ও আপত্তিকর ছবি ও ভিডিও বানানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে ‘সা রে গা মা’, খ্যাত গায়ককে। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ  গায়ককে গ্রেফতার করে।  ডিএমপির ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন নোবেলকে গ্রেফতার করার খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন,  নোবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তার অভিযোগে উঠেছে।   ওই  মামলাতে তার বিরুদ্ধে আদালত থেকে একটি ওয়ারেন্ট জারি হয়, সেই ওয়ারেন্টের ভিত্তিতে তাকে  গ্রেফতার করা হয়েছে।  বর্তমানে তিনি থানাহাজতে রয়েছেন এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে। 

আরও পড়ুন: বাইকের নম্বর প্লেট কেন বাঁকা? রেগে গিয়ে ৩০ পড়ুয়াকে বেধড়ক মারলেন ‘গুণধর’ শিক্ষক

এটাই প্রথম নয় নোবের বিরুদ্ধে এর আগেও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  এবারে এক  তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নোবেল তার নিজস্ব স্টুডিওতে ডেকে এনে একদিন আটকে রাখেন।  সেই সময়ে জোর করে মহিলার আপত্তিকর ছবি ও ভিডিও  করার  জন্য চাপ দেওয়ার অভিযোগ  উঠেছে। 

Published by:

Share Link:

More Releted News:

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ