ডিভোর্স তো দূর, বরং মাহিকে ভালবাসায় ভরিয়ে দিলেন রকিব, ব্যাপারটা কী?

'প্রিয়জনের হাত ছাড়া যাবে না। মিলে যান ভাইয়া। তবে এ নিয়ে আর কিছু বলেননি রাকিব।' গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে আচমকাই একটি ভিডিওবার্তায় হাজির হয়ে সংসার ভাঙার খবর জানান মাহি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: গত শনিবারই অনলাইনে এসে দ্বিতীয় স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা জানিয়েছিলেন বাংলাদেশের চর্চিত অভিনেত্রী মাহিয়া মাহি। যিনি সম্প্রতি অভিনয়ের পাশাপাশি রাজনীতি তেও পা ফেলতে চেয়েছিলেন। কিন্তু তাঁর সেই আশা নিরাশায় পরিণত হয়। স্বতন্ত্রপ্রার্থীর হয়ে দাঁড়িয়েও বিপুল ভোটে হেরে যান অভিনেত্রী। ২০২১ সালে দ্বিতীয় স্বামী রকিব সরকারকে বিয়ে করেছেন মাহি। বিয়ের দু বছর পর গত বছর ঘর আলো করে পুত্রসন্তানের জন্ম দেন অভিনেত্রী। সবকিছুই ভাল চলছিল, ভোটের নির্বাচনে চলাকালীন অভিনেত্রীর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তাঁর স্বামী। কিন্তু কী এমন হল যে, এখন বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে চলেছেন অভিনেত্রী? যদিও তিনি ডিভোর্সের কারণ জানান নি। শুধু জানিয়েছেন, খুব শীঘ্রই তাঁরা আইনিভাবে ডিভোর্স করবেন।

কিন্তু আজ অভিনেত্রীর স্বামী ডিভোর্সের নামে একেবারে ডিগবাজি খেলেন। ডিভোর্স তো নয়ই, বরং মাহির প্রতি ভালোবাসার কথা জানালেন রকিব। নিজের ফেসবুকে সন্তান ও মাহির সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লিখলেন, ‘তোমাতেই ডুবে থাকি।’ এরপই মাহিও তাঁর ফেসবুক পেজে লেখেন, ‘একা একা লাগে’। রকিব ও মাহির পোস্ট করা ছবি ও স্ট্যাটাস নিয়ে রীতিমতো শঙ্কায় পড়েছেন ভক্ত ও অনুসারীরা। রকিবের ছবি ও স্ট্যাটাসের নিচে আজিজুর রহমান নামে এক নেটিজেন ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘প্রিয়জনের হাত ছাড়া যাবে না। মিলে যান ভাইয়া। তবে এ নিয়ে আর কিছু বলেননি রাকিব।’ গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে আচমকাই একটি ভিডিওবার্তায় হাজির হয়ে সংসার ভাঙার খবর জানান মাহি।

পাশাপাশি এও জানান যে, তিনি আর তাঁর বর্তমান স্বামী রকিব সরকার একসঙ্গে থাকেন না। ভিডিওতে তিনি কাঁদতে কাঁদতে আরও বলেন, তাঁর ছেলে ফারিস তাঁর কাছেই থাকবেন। এদিকে মাহির বিচ্ছেদের ঘোষণা দেয়ার বেশ কয়েকদিন পরে একটি বেসরকারি সংবাদমাধ্যমকে মাহির স্বামী রকিব বলেছেন, তিনি এক্ষুনি ডিভোর্সের ব্যাপারে কিছু জানাতে চান না। একটু সময় নিয়ে ডিভোর্সের কথা জানাবেন। সঙ্গে একটা ভিডিও দেবেন। প্রসঙ্গত, ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহি। ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। তবে তাঁরা ২০২০ সালে মে মাসে বিচ্ছেদ ঘোষণা করেন।

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি