তাপে পা পুড়ে যাচ্ছে, দেখামাত্রই গাড়ি থামিয়ে নিজের চপ্পল খুলে পরিয়ে দেন রফি

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় সঙ্গীত জগতের এক অনন্য কিংবদন্তী হলেন মহম্মদ রফি (MOHAMMAD RAFI)। যিনি ছিলেন ভারতের সর্বকালের সুপরিচিত এবং উল্লেখযোগ্য ভারতীয় সঙ্গীত তারকাদের মধ্যে একজন। তাঁর অনন্য স্মৃতিগুলি যুগ যুগ ধরে ভারতীয় মিউজিক ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়াচ্ছে। এমনকি তাঁর অমূল্য সৃষ্টিগুলি আগামী কয়েক প্রজন্মের মনে একইভাবে অটুট থাকবে। খুব কম বয়সেই প্রয়াত হয়েছেন কিংবদন্তী গায়ক রফি। মাত্র ৫৫ বছর বয়সেই মৃত্যু হয়েছে তাঁর। আজ অর্থাৎ ৩১ জুলাই তাঁর ৪২ তম মৃত্যুবার্ষিকী। তাঁর রেখে যাওয়া চিরসবুজ গানগুলি আজও অমর রয়েছে ভারতীয় চলচ্চিত্র জগতে।

এই মানুষটি যে শুধু তাঁর গানের জন্যে বিখ্যাত ছিলেন তা নয়, তিনি নিজের বিনম্র স্বভাবের কারণেও পরিচিত ছিলেন মানুষের কাছে। একেবারেই নিজের কোনো গানের প্রচার করতে পছন্দ করতেন না রফি৷ তাঁর সমসাময়িক বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা প্রায়শই তাঁর স্বভাবের গল্পগুলি বর্ণনা করেন৷ তাঁরাই একবার জানিয়েছিলেন যে, তিনি কখনই কাউকে খালি হাতে ফিরিয়ে দেননি। তাঁর মেয়ে নাসরিন আহমেদ একবার স্বরণ করেছিলেন যে, কীভাবে তাঁর বাবা মুম্বাইয়ের রাস্তায় গাড়ি থামিয়ে নিজের চপ্পল খুলে পরিয়ে দিয়েছিলেন।

২০১৭ সালের এক বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে রফি-কন্যা নাসরিন বলেছিলেন, “একবার রফি তাঁর পায়ের চপ্পল খুলে দিয়ে দিয়েছিলেন একজন ব্যক্তিকে। হঠাৎ একদিন মুম্বইয়ের রাস্তায় গাড়ি করে যাওয়ার পথে তিনি একজন গরিব লোককে দেখতে পেয়েছিলেন, যিনি চটির অভাবে একপায়ে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছেন ওই ব্যক্তি। কারণ সেই সময়ে বোম্বের তাপমাত্রা যথেষ্ট আতঙ্কজনক ছিল৷ তাই রাস্তা এতটাই গরম ছিল যে, ওই লোকটির পক্ষে চটির অভাবে দুই পায়ে দাঁড়িয়ে থাকা অসম্ভব ছিল।

ঠিক তখনই রফি সেখান থেকে পাস কাটছিলেন, আর তাঁর চোখে সেই দৃশ্য পড়ায়, তৎক্ষণাৎ তিনি ড্রাইভারকে গাড়ি থামাতে বলেন এবং ওই ব্যক্তিকে তাঁর পায়ের জুতো জোড়া দিয়ে পরতে বলেছিলেন।  না এই শেষ নয়, এরপর রফির জামাতা মেরাজ আহমেদ বলেন, আরও একবার একটি অনুষ্ঠানে, তিনি রাস্তায় খান মাস্তানাকে দেখেন যিনি রাস্তা ভুলে গিয়েছিলেন, তখন গায়ক গাড়ি থামিয়ে তাঁকে বাড়িতে নিয়ে গিয়ে স্নান করিয়ে, খাবার খাইয়ে ফেরত পাঠান।

নাসরিন আরও জানিয়েছেন যে, তাঁর বাবা কাউকে টাকা দেওয়ার আগে কখনই টাকা গুনতেন না। পকেটে হাত দিয়ে যা পেতেন তাই দিয়ে দিতেন। আর গায়ক কখনই নিজের পরিবারকে লাইমলাইটে আনা পছন্দ করতেন না। মহাম্মদ রফির দ্বিতীয় স্ত্রী বিলকিস বানো একবার প্রকাশ করেছিলেন যে, যেকোনো গান প্রচারের প্রতি তাঁর স্বামীর অপছন্দ ছিল।

শনির উল্টো চাল! ১১ ডিসেম্বর পর্যন্ত খুব সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

মঙ্গল গোচর ২০২৬: কারা লাভবান হবেন, সর্বনাশ ঘটবে কাদের?

শনির সুদৃষ্টি, বিদেশ ভ্রমণের সুযোগ আসবে, রাগ নিয়ন্ত্রণে রাখুন, ব্যবসায় বিনিয়োগ লাভজনক হবে

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে