আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রকাশ্যে এলো ‘৮৩’-র টিজার, পর্দায় আসবে কবে?

নিজস্ব প্রতিনিধিঃ প্রকাশ্যে এলো ’83’-র টিজার। ১৯৮৩ সালে ভারতের ঐতিহাসিক বিশ্বকাপ জয়কে ঘিরেই এই ছবি। মুখ্য ভূমিকায় অভিনয় করবেন বাস্তব জীবনের তারকা দম্পতি রণবীর ও দীপিকা। পর্দাতেও জুটি বেধেছেন তাঁরা। কবির খানের পরিচালনায় ক্রিকেত পিরিয়ড বায়োপিক এই ছবি।  এই ছবিতে কপিল দেবের ভূমিকায় অভিনয় করছেন রণবীর সিং এবং তাঁর স্ত্রীর- ভূমিকায় অভিনয় করছেন দীপিকা।

শুক্রবার নিজেদের ইন্সটা হ্যান্ডেলে টিজারটি শেয়ার করেছেন রণবীর ও দীপিকা দুজনেই। ক্যাপশনে ভারতের ঐতিহাসিক জয় নিয়ে লিখেছেন তাঁরা।  আগামি ২৪ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। হিন্দি, তামিল, কন্নড় ও মালয়লম এই চারটি ভাষায় মুক্তি পাবে ভারতের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের এই ছবি। টিজারের পর আগামি ৩০ নভেম্বর মুক্তি পাবে ছবির ট্রেলার। 

করোনাকালে মুক্তি আটকে ছিল এই ছবির। ছবি তৈরি হয়ে গেলেও অতিমারির জেরে আটকে ছিল এই ছবি মুক্তি। দীর্ঘ প্রতীক্ষিত এই ছবির জন্য অপেক্ষায় রয়েছেন দর্শককুল। শুধুই সিনেপ্রেমীরাই নন খেলার খবর রাখতে যাঁরা ভালোবাসেন তারাও রয়েছেন অপেক্ষায়। মহারাষ্ট্র সরকার সিনেমাহল খোলার কথা ঘোষণা করার পর এই ছবির মুক্তির দিন ঘোষণা করেন রণবীর। 

Published by:

Share Link:

More Releted News:

‘স্মিতা পাটিলের চেয়ে সুন্দর কাউকে দেখিনি’, বলিউডে বর্ণবিদ্বেষ নিয়ে বিস্ফোরক নওয়াজউদ্দিন

‘এবার সওয়ারি বড়’, উটিতে চলছে জোরকদমে শুটিং, প্রকাশ্যে ‘গোলমাল ৫’-এর প্রথম ঝলক

‘দেখুন কী রোগা হয়ে গিয়েছে’, দিব্যজ্যোতির চেহারায় পরিবর্তন নিয়ে দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর

ছেলের প্রশংসা শুনে আবেগঘন, ‘এক দিন’-এর অনুষ্ঠানে অঝোরে কাঁদলেন আমির

বিনোদ খান্না কেন বলিউড ছেড়ে ওশো আশ্রমে গিয়েছিলেন, কী বলেছিলেন স্ত্রী কবিতা?

‘ওঁরা তো চোখ দিয়ে ধর্ষণ করে’, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক রূপাঞ্জনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ