২২ দিনের লড়াই শেষ! প্রয়াত গায়িকা মোনালি ঠাকুরের মা

২২ দিনের লড়াই শেষ। লাইফ সাপোর্ট খুলে নেওয়ার একদিন পর মারা গেলেন জনপ্রিয় গায়িকা মোনালী ঠাকুরের মা মিনতি ঠাকুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২২ দিনের লড়াই শেষ। লাইফ সাপোর্ট খুলে নেওয়ার একদিন পর মারা গেলেন জনপ্রিয় গায়িকা মোনালী ঠাকুরের মা মিনতি ঠাকুর। শুক্রবার দুপুর ২টো ১০ মিনিট নাগাদ প্রয়াত হয়েছেন গায়ক ও অভিনেতা শক্তি ঠাকুরের স্ত্রী মিনতি ঠাকুর। কিছুক্ষণ আগে একটি সোশ্যাল পোস্টার মাধ্যমে বিষয়টি জানালেন গায়িকার দিদি মেহুলি ঠাকুর। গায়িকার মা যে, মরা-বাঁচার সঙ্গে লড়াই করছেন তার একটা ইঙ্গিত দিয়েছিলেন মোনালি ঠাকুর। মা, শব্দটি খুব ছোট, কিন্তু তাঁর অর্থ পৃথিবী সমান। প্রতিটি মানুষের জীবনেই মায়ের অবদান অনস্বীকার্য সম্প্রতি ইনস্টাগ্রামের স্টোরিতে একটি আবেগঘন পোস্ট করে বিষয়টির ইঙ্গিত দিয়েছিলেন গায়িকা নিজেই।

গায়িকা তাঁর দুঃখভরা পোস্টে জানিয়ে ছিলেন, “কীভাবে সামলাব এরকম পরিস্থিতি। কীভাবে এই শূন্যতাকে ভরিয়ে তুলব। এই ব্যথা কীভাবে দূর হবে। মনে হয় মা ক্লান্ত। কিন্তু এটাই সময়, আমার কঠিন সিদ্ধান্ত নেওয়ার। মায়ের লাইফ সাপোর্ট সরিয়ে দেব।” তাঁর পোস্ট দেখে বোঝাই গিয়েছিল যে, গায়িকার মায়ের অবস্থা ভাল নয়। এছাড়াও কয়েক দিন আগে ইনস্টাগ্রাম পোস্টে হাসপাতালে শয্যাশায়ী মায়ের একটি ছবি পোস্ট করেছিলেন গায়িকা। 

তবে এবার শোনা গেল আজ দুপুরে মারা গিয়েছেন গায়িকা মা। লাইফ সাপোর্ট খুলে দেওয়ার এক দিন পর প্রয়াত হলেন মোনালি ঠাকুরের মা। গায়িকার দিদি মেহুলি ঠাকুর সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন, “শেকল ছিঁড়ে গিয়েছে… অবশেষে কষ্টের অবসান।” করোনাকালে বাবা শক্তিকে হারিয়েছিলেন মোনালি ও তাঁর দিদি মেহুলি। এর তিন বছরের ব্যবধানে মাতৃহারাও হয়ে গেলেন দুই বোন। আজ নিয়ে প্রায় ২২ দিন দিন কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন মোনালির মা, সেখানেই আজ মারা গেলেন গায়িকার মা।

জানা গিয়েছে, গায়িকার মায়ের কিডনিজনিত সমস্যা ছিল। ডায়ালেসিস চলছিল তাঁর। বৃহস্পতিবার ইনস্টাগ্রাম স্টোরিতে মায়ের সঙ্গে ছোট্টবেলার একটি ছবি পোস্ট করে ইংরেজীতে মোনালি লিখেছিলেন, “এই কঠিন পরিস্থিতিতে কীভাবে লড়ব মা, তা কেন শেখাওনি তুমি। খুব অসহায় লাগছে। কী করব বুঝতে পারছি না। তুমি শান্তিতে থেকো মা, যেখানেই থাকো। কিন্তু তোমাকে ছাড়া আমার জীবনটা কেমনভাবে চলবে, এবার কী করব মা, আমার শিকর, আমার সবকিছু তুমিই।” এই পোস্টের চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই মারা গেলেন মোনালির মা। উল্লেখ্য, মোনালির বাবা ছিলেন টলিপাড়ার বিখ্যাত গায়ক শক্তি ঠাকুর। সেই সূত্রেই শৈশবে পুলক বন্দ্যোপাধ্যায়ের মতো নামী গীতিকারের কাছে তাঁর গানে হাতেখড়ি। তবে শক্তি ঠাকুরের পরিচয়ে কখনই নাম কামাতে চাননি মোনালি। আর মেয়েদের নিজের পরিচয়ে সুযোগ করিয়ে দিতেও চাননি শক্তি ঠাকুর। অত্যন্ত দারিদ্র্যের মধ্যে দিয়ে ছোটবেলা কেটেছে মোনালিদের।

দেনার দায়ে ডুবে গিয়েছিল মোনালির পরিবার। কষ্ট করেই বড় হয়েছেন মোনালি এবং তাঁর দিদি মেহুলি। এবং সম্পূর্ণ নিজের প্রতিভার গুনে আজ তিনি বিশ্ব বিখ্যাত একজন গায়িকা। শুধু বাংলা বা হিন্দি নয়, একাধিক ভাষায় গান গেয়েছেন মোনালি। ২০১৭ সালে সুইৎজারল্যান্ডের বাসিন্দা মাইক রিকটরকে বিয়ে করেন মোনালি। বর্তমানে মোনালি তাঁর স্বামীর সঙ্গে সুইজারল্যান্ডেই থাকেন। যদিও এ দেশেও শো, প্লে-ব্যাকের কারণে জন্যে যাতায়াত রয়েছে তাঁর। কিন্তু এই মুহূর্তে কোথায় আছেন মোনালি সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে। জানা গিয়েছে, শুক্রবার রাতেই কেওড়াতলা মহাশ্মশানে মিনতি ঠাকুরের শেষকৃত্য সম্পন্ন হবে।

অশনিসঙ্কেত! শেয়ারবাজারে ধস, ৯৬ টাকা পেরিয়ে গেল ডলারের দাম

গায়কের উপর দু’ঘন্টা ধরে ‘টাকার বৃষ্টি’, কোথায় ঘটল এমন ঘটনা?

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ থাকছেন আনসেলোত্তি

প্রেসিডেন্সি জেলে কয়েদিদের কাছে ‘স্মার্টফোন’, জেল সুপারকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

তমলুকের দাপুটে তৃণমূল নেতা এবং প্রাক্তন পুরপ্রধান চঞ্চল খাঁড়া গ্রেফতার

অনেক খুঁজে ‘বৌ’ মিলল সৌরভের, বায়োপিকে ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে?

পাঁশকুড়ায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতার উপর হামলার ঘটনায় গ্রেফতার ৪

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়েছিল NEET, নতুন পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ

তিনটি রেল প্রকল্পে ছাড়পত্র দিয়ে উপহার পশ্চিমবঙ্গকে, মুখ্যমন্ত্রীকে চিঠি রেলমন্ত্রীর

আইন মেনে ভাঙতে হবে বেআইনি নির্মাণ, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

ম্যাচ জিতেও শাস্তির মুখে মুম্বইয়ের কোচ, উঠেছে বড় অভিযোগ