‘দ্য কেরালা স্টোরি’-তে আসিফার অভিনয় দেখে ক্ষুব্ধ সোনিয়ার বাবা-মা

আমি খুবই আনন্দিত যে ছবিটি দেখার পর আমার বাবা-মা আমার অভিনয় দেখে কিছু সময়ের জন্য ভুলে গিয়েছিলেন যে আমিই আসিফা, সোনিয়া নই।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘দ্য কেরলা স্টোরি’-নিয়ে চারিদিকে বিতর্কে জেরবার। গত ৫ মে রিলিজ হয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। তারপর থেকেই ছবি নিয়ে তোলপাড় দেশ। ছবিটি নিয়ে সামাজিক-রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনা শুরু হলেও ছবিটি দর্শকদের মন জয় করেছে। ছবিটি ISIS (ইসলামিক স্টেট অফ সিরিয়া এবং ইরাক) দ্বারা মালয়ালী মেয়েদের কথিত ধর্মান্তরিত এবং নিয়োগের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। ট্রেলার মুক্তির পর ছবিটি ঘিরে বিতর্ক তৈরি হলে পরে ট্রেলার পরিবর্তন করা হয়। ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সোনিয়া বালানি। যিনি দ্য কেরালা স্টোরিতে আসিফা চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি সোনিয়া একটি সাক্ষাৎকারে দ্য কেরালা স্টোরিতে তাঁর চরিত্র সম্বন্ধে বাবা-মায়ের প্রতিক্রিয়া কী ছিল, সেই সম্পর্কে মুখ খুলেছেন। জানিয়েছেন, ছবিতে তাঁর অভিনয় দেখে খুব রেগে গিয়েছিলেন অভিনেত্রীর বাবা-মা।

নবভারত টাইমসের সঙ্গে একটি আলাপচারিতায় সোনিয়া বলেন, নবভারত টাইমসের সঙ্গে একটি আলাপচারিতায় সোনিয়া বলেন, “ছবিটি দেখার পর আমার বাবা-মা আমার উপর খুব রেগে গিয়েছিলেন। কারণ ছবিতে আমার অভিনয় দেখে কিছু সময়ের জন্য তাঁরা ভুলে গিয়েছিলেন যে আমার নাম বাস্তবেও আসিফা, সোনিয়া নই। আসলে পর্দার আসিফার সঙ্গে আমার বাবা-মা তাঁদের মেয়েকে গুলিয়ে ফেলেছিলেন। এমনকী আমার বাবা-মা আমাকে এও বলেছিলেন যে, তুমি তোমার নিজের বন্ধুদের সঙ্গে যা খারাপ কাজ করেছো, তার জন্য আমরা তোমার উপর খুবই রাগ করেছি। তোমার এটা অন্যায় হয়েছে। তবে আমি এতে আনন্দিত হয়েছিলাম যে, আমি পর্দায় নিজের চরিত্রকে ফুটিয়ে তুলতে পেরেছিলাম। তবে সবটাই মজা করে বলেছেন, তাঁরা আমাকে সবসময়ই সমর্থন করেন।” সোনিয়ার বাবা এর আগে এএনআই-এর একটি সাক্ষাত্কারে বলেন, “সোনিয়া যে ধরণের ভূমিকা পালন করেছে তাতে আমি মুগ্ধ। আর আমরা সরকার যোগী জিকে (উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ) সিনেমাটিকে করমুক্ত করার জন্য ধন্যবাদ জানাই। আমরা তরুণদের সিনেমাটি দেখতে এবং সমাজে সচেতনতা ছড়িয়ে দিতে বলছি।”

এদিকে পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’-র উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা উড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার পশ্চিমবঙ্গের মানুষও দেখবে ‘দ্য কেরালা স্টোরি’। গত ৮ মে রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাস রুখতে এই সিদ্ধান্ত নেন পশ্চিমবঙ্গ সরকার। এর পর থেকেই বিভিন্ন মহলে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা শুরু হয়। সমাধান পেতে ছবির নির্মাতারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন। অবশেষে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে এই ছবি প্রদর্শনের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে দেওয়া হল।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের