নাবালক পুত্রকে দিয়ে ভোট দেওয়ালেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: বিজেপি শাসিত মধ্যপ্রদেশে লোকসভা ভোটের নামে কেমন তামাশা চলছে তার প্রমাণ প্রকাশ্যে এলো। নাবালক ছেলেকে ভোটগ্রহণ কেন্দ্রের ভিতরে নিয়ে ঢুকে গেলেন এক বিজেপি নেতা। তার পরে ওই নাবালক ছেলেকে দিয়েই দেওয়ালেন পদ্ম চিহ্নে ভোট। নিজের ক্ষমতা জাহিরে ওই ‘কুকীর্তি’র ভিডিয়ো ফেসবুকে আপলোড করেছিলেন ক্ষমতাশালী বিজেপি নেতা। আর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। বিতর্কের ঝড় উঠতেই কুম্ভকর্ণের ঘুম ভেঙে জেগে উঠেছে নির্বাচন কমিশন। ওই ভোটকেন্দ্রে থাকা ভোট কর্মীদের সাসপেন্ড করা হয়েছে। সেই সঙ্গে গুণধর বিজেপি নেতার বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার লোকসভার তৃতীয় দফার ভোটে। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল লোকসভা আসনে ওইদিন ভোট নেওয়া হচ্ছিল। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, ভোপালের বেরাসারিয়ার এক বুথে নিজের নাবালক ছেলেকে নিয়ে হাজির হয়েছিলেন বিজেপির দাপুটে নেতা তথা বিনয় মেহার। বুথে ঢুকেই ভোট দিতে ছেলেকে নিয়ে ইভিএমের কাছে পৌঁছে গিয়েছেন বিনয়। দূরে দাঁড়িয়ে থেকেই ছেলেকে নির্দেশ দিচ্ছেন ইভিএমে থাকা পদ্ম প্রতীকের বোতাম টিপতে। বাবার নির্দেশে কচি হাতে পদ্ম প্রতীকের বোতাম টিপছেন ছোট্ট ছেলেটি। তার পরে ভিভিপ্যাটের দিকে মোবাইল ফোন ঘুরিয়ে ঠিকঠাক জায়গায় ছাপ পড়েছে কিনা তা নিশ্চিত হচ্ছেন বিনয়। ভোট দেওয়ার পরে বুথ থেকে বেরিয়ে যান তিনি। পরে ফেসবুকেও আপলোড করেন।  

বৃহস্পতিবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের মিডিয়া উপদেষ্টা পীযুষ বাবলে ওই ঘটনার ভিডিয়ো তুলে ধরে কটাক্ষের সুরে লিখেছেন, ‘মধ্যপ্রদেশে নির্বাচন কমিশনকে নিয়ে ছেলেখেলা করছেন দাপুটে বিজেপি নেতা। তার পরে তা নিজের ফেসবুকে দিয়ে ক্ষমতা জাহির করেছেন। রাজ্যে কী চলছে, তা এই ঘটনায় স্পষ্ট।’ মুহুর্তেই বিনয় মেহারের কীর্তি ভাইরাল হয়ে যায়। অস্বস্তিতে পড়ে জেলা প্রশাসন। ভোপালের জেলাশাসক কৌশলেন্দ্র বিক্রম সিং জানিয়েছেন, সংশ্লিষ্ট বুথের প্রিসাইডিং অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করানো হয়েছে।

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের