দাদা ইউসুফের নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভাই ইরফান

Share:

নিজস্ব প্রতিনিধি : দাদা ইউসুফের হয়ে প্রচারে যে তিনি আসবেন সেই কথা আগেই জানিয়েছিলেন ভাই ইরফান। সেইমতো বৃহস্পতিবার বহরমপুরে দাদার হয়ে প্রচার করতে আসেন এই ক্রিকেট তারকা। প্রচারে এসে রীতিমতো আত্মবিশ্বাসের সুরে ইরফান জানান, ইউসুফ যে কতটা পরিশ্রমী, সেটা সবাই জানে। ও জিতবে। ভালোই কাজ করবে।

এদিন বহরমপুর লোকসভা কেন্দ্র জুড়ে একাধিক কর্মসূচি ছিল ইউসুফ পাঠানের। ক্রিম রংয়ের ট্রাউজার ও সাদা টি শার্ট পড়ে দাদার হয়ে প্রচার করতে বহরমপুরে পৌঁছোন ইরফান। দাদার হয়ে একাধিক রোড শো করেন তিনি। ভোট প্রচারে নেমে ক্রিকেট তারকা জানান, ‘দাদার প্রতি তাঁর বিশ্বাস রয়েছে। প্রচারে যেভাবে মানুষের সাড়া পেলাম, তাতে ইউসুফ জিতবেই। ইউসুফ যে কতটা পরিশ্রমী সেটা সবাই জানে। কীভাবে প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করতে হয়, সেটা ইউসুফ জানে। ও খুব ভালো কাজ করবে।‘ এদিকে দুদিন আগেই ইউসুফ পাঠানের হয়ে প্রচার করতে এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার দাদা ইউসুফের হয়ে প্রচার করলেন ভাই ইরফান।

এদিকে ইউসুফের হয়ে ভাই ইরফানের এই প্রচারে আসাকে তেমন গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস। স্থানীয় এক কংগ্রেস নেতা জানান, ওদের খেলোয়াড় হিসাবে সম্মান করি। কিন্তু রাজনীতিতে ওদের ভূমিকা কী তা নিয়ে কিছু বলব না।

 

 

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৩

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…