Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিরাট-রজতের দাপুটে ব্যাটিংয়ের সুবাদে ২৪১ রান তুলল বেঙ্গালুরু

Share:

নিজস্ব প্রতিনিধি, ধর্মশালা: বাঁচা-মরার ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন বহুযুদ্ধের নায়ক বিরাট কোহলি ও রজত পাতিদার। দু’জনের ব্যাটিং সুবাদে বৃহস্পতিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে পঞ্জাব কিংসের বিরুদ্ধে সাত উইকেট হারিয়ে ২৪১ রান তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিনের ম্যাচে আইপিএলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ব্যাটার হিসাবে ১,০০০ রান করার নজির গড়লেন কিং কোহলি। পঞ্জাবের হয়ে হর্ষল পটেল চার ওভার বল করে ৩৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন।

টসে জিতে এদিন প্রথমে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠান পঞ্জাব অধিনায়ক স্যাম কারেন। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আরসিবি। তৃতীয় ওভারে কাভেরাপ্পার বলে ফিরে যান অধিনায়ক ফ্যাপ ডুপ্লেসি (৯)। দলগত রান তখন ১৯। এর পরে উইল জ্যাকস মাত্র ১২ রান করে ফেরেন। চার নম্বরে নেমে বিরাটের সঙ্গে জুটি বেঁধে আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন রজত পাতিদার। ব্যক্তিগত ৩৩ রানের সময়ে রজতের সহজ ক্যাচ ফেলে দেন জনি বেয়ারস্টো। সেই সুযোগ কাজে লাগিয়ে নিজের অর্ধশতরান পূর্ণ করেন রজত। শেষ পর্যন্ত তাঁকে থামান স্যাম কারেন। ২৩ বলে তিনটি চার ও ছয়টি ছক্কার সাহায্যে ৫৫ রান করে সাজঘরে ফেরেন রজত। ১০ ওভার শেষে বেঙ্গালুরুর রান দাঁড়ায় ৩ উইকেটে ১১৯। এর পরেই ঝেঁপে নামে বৃষ্টি। মুষলধারে বৃষ্টি হওয়ায় খেলা বন্ধ রাখা হয়।

বৃষ্টি কমার পরে ফের খেলা শুরু হলে খোলস ছেড়ে বেরিয়ে আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন বিরাট কোহলি। তাঁকে যোগ্য সঙ্গত দেন ক্যামেরন গ্রিন। পাঁচটি চার ও দুই ছক্কার সাহায্যে ৩২ বলে চলতি আইপিএলে নিজের পঞ্চম অর্ধশতরান পূর্ণ করেন কোহলি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে থাকেন গ্রিন-ও। দুজনের ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতে ১৭ ওভারেই ২০০ রানের গণ্ডি পেরিয়ে যায় আরসিবি। পরের ওভারেই অর্শদীপ সিংয়ের বলে রিলি রোসোউয়ের হাতে ক্যাচ তুলে শতরানের মুখ থেকে সাজঘরে ফিরে যান বিরাট (৯২)। শেষ ওভারে বল করতে এসে আরসিবিকে জোর ধাক্কা দেন হর্ষল পটেল। প্রথম বলে ফিরিয়ে দেন দীনেশ কার্তিককে (৬ বলে ১৮)। চতুর্থ বলে ফেরান মহীপাল লোমরুরকে (০)। আর শেষ বলে ফিরিয়ে দেন ক্যামেরন গ্রিনকে (২৬ বলে ৪৬)।  

সম্পূর্ণ যুদ্ধ থামাতে কবে হবে ইরানের সঙ্গে চুক্তি? সময় জানিয়ে দিলেন ট্রাম্প

গ্রামের একটি সাধারণ বাড়ির আলমারির দরজা খুলতেই পুলিশের চক্ষু চড়কগাছ , গ্রেফতার ৪

‘প্রতিশোধ নিতে ছেলেকে খুন’, অভিযোগ নিহত চন্দ্রনাথের মায়ের

দল হারলেও ‘জিতে’ গেলেন কুপার কনোলি, আইপিএলে ২২ বছর বয়সে ভাঙলেন বহু রেকর্ড

১৫ টাকার কলা কিনতে গিয়ে দিলেন ১৫১৫ টাকা! সততার নজির গড়লেন ফল বিক্রেতা

নারী নিরাপত্তা খতিয়ে দেখতে ৩ ঘণ্টা ধরে গোপন অভিযান, জানেন কে এই সাহসী মহিলা?

ছক কষেই খুন শুভেন্দুর আপ্ত সহায়ককে! ব্যবহৃত গাড়ির নম্বর প্লেট ভুয়ো, ঘটনাস্থলে CID

‘পারলে আমাকে ধরো’, ইনস্টা পোস্টে পঞ্জাবের কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন ইশান

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

কল্পেশ্বর যাওয়ার প্ল্যান? কখন যাবেন, কীভাবে পৌঁছবেন রইল সব তথ্য

সোশ্যাল মিডিয়ায় পোস্টের পর কেন বাড়ে ফোন দেখার আসক্তি, জানুন

বৃষ্টিতে সাধের স্মার্টফোন ভিজে গিয়েছে? প্রথম পাঁচ মিনিট যা করবেন …