Loading live market data...
Loading active stocks...
Connecting...

শাশুড়ি-বউমার চুলোচুলি! নওয়াজের স্ত্রীয়ের নামে এফআইআর দায়ের অভিনেতার মায়ের

"যখন থেকে আমি দুবাই থেকে ফিরে এসেছি, আমি আমার বন্ধুদের সঙ্গে থাকছি। আমার অ্যাপেনডিক্স অপারেশন হয়েছে। তাঁরা কেউ আমাকে হাসপাতালে দেখতেও আসেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর ব্যক্তিগত জীবনে ফের সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এল। রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি অভিনেতা দেশের বাইরে থাকার সময় অভিনেতার আন্ধেরি বাংলোতে আবারও প্রবেশ করেছিলেন অভিনেতা প্রাক্তন স্ত্রী আলিয়া সিদ্দিকী। কিন্তু আলিয়ার অভিযোগ, স্বামী অনুপস্থিতিতে তাঁকে তাঁর বাড়িতে ঢুকতে দেয়নি অভিনেতার মা। এই প্রসঙ্গে অভিনেতার স্ত্রী আলিয়া মুম্বই সংবাদমাধ্যমকে বলেছেন, “আমার আর্থিক অবস্থা খুব খারাপ এবং যেহেতু আমার কাছে দুবাই ভ্রমণের পাসপোর্ট নেই, তাই আমি আমার স্বামীর বাড়িতে ফিরে এসেছি। কিন্তু আমার ননদ শাবা ও শাশুড়ি মেহরুন্নিসা আমাকে সঙ্গে সঙ্গে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। আমার শাশুড়ি বলছেন, তাঁকে নাকি নওয়াজ বলে গিয়েছেন, আমাদের আর কোনও সম্পর্ক নেই, এমনকী আমার দ্বিতীয় সন্তানটিও অবৈধ। আমাদের সন্তান কেও পারিবারিক ঝামেলার মধ্যে টেনে আনছেন তিনি। এত কিছুর পরেও ওঁরা আমার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে।”

আলিয়ার কথায়, অভিনেতার পরিবার তাঁকে মধ্যরাতেই বাড়ি থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশকে ডেকেছিল। এই বিষয়গুলি এখনও নওয়াজের কাছে পৌঁছয় নি। “যখন থেকে আমি দুবাই থেকে ফিরে এসেছি, আমি আমার বন্ধুদের সঙ্গে থাকছি। আমার অ্যাপেনডিক্স অপারেশন হয়েছে। তাঁরা কেউ আমাকে হাসপাতালে দেখতেও আসেনি। এই ঝামেলার জন্যে ক্রমশ আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। এমনকী এই ঠান্ডার মধ্যেই আমাকে ঘুমানোর জন্যে কোনো কম্বল দেননি তাঁরা।”

সোমবার সকালে, আলিয়াকে ভারসোভা থানা সমন পাঠায়, তাঁর বিরুদ্ধে আইপিসি ধারা 452, 323, 504 এবং 506 এর অধীনে একাধিক অভিযোগ রয়েছে। তাই তাঁকে থানায় হাজিরা দিতে বলা হয়েছিল। প্রসঙ্গত, ২০২২ সালের মে মাসেই, আলিয়া তাঁর বাচ্চাদের দুবাই থেকে মুম্বই ফিরিয়ে আনার পরিকল্পনা করেছিলেন। তিনি বলেছিলেন, “এই শিক্ষাবর্ষের পরেই, আমি আমার বাচ্চাদের বাড়িতে ফিরিয়ে আনব, এই মুহূর্তে তাঁরা একজন বিশ্বস্ত কাজের মেয়ের তত্ত্বাবধানে রয়েছে। নওয়াজ দুবাইতে আমাদের সঙ্গে দেখা করতেন।” আর্থিক অবস্থা প্রসঙ্গে আলিয়া জানান, “আমার সিনেমা ‘হোলি কাউ’ মুক্তি পাওয়ার পরেই আমি ব্যাপক আর্থিক সঙ্কটের মুখে পড়েছিলাম। নওয়াজ আমাকে আর্থিকভাবে সাহায্য করে না। তিনি শুধুমাত্র বাচ্চাদের সমর্থন করেন।” ২০২০ সালে, আলিয়া নওয়াজউদ্দিনকে বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠিয়েছিলেন, কিন্তু তিনি এক বছর পরে এটি প্রত্যাহার করে নিয়েছিলেন।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত