স্ট্রিমিং হতে চলেছে Four More Shots Please-র শেষ সিজন, কোথায় কবে দেখতে পাবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি :  আগামী ১৯ ডিসেম্বর প্ল্যাটফর্মে আসতে চলেছে অত্যন্ত জনপ্রিয় সিরিজ ফোর মোর শটস প্লিজ। শুক্রবার অ্যামাজন প্রাইম ঘোষণা করেছে সিরিজটির শেষ সিজন নিয়ে। চলতি বছরেই ঘোষণা করা হয়েছিল খুব তাড়াতাড়ি আসবে শেষ সিজন। সেই ঘোষণার অপেক্ষা করছিলেন দর্শকরা। সব অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৯ ডিসেম্বর আসতে চলেছে প্রতীক্ষিত সিরিজটি।

সিরিজটিতে অভিনয় করেছেন কীর্তি কুলহারি, সায়ানি গুপ্তা, বাণী জে এবং মানভি গাগরু। এই সিরিজে মূলত তুলে ধরা হয়েছে ভিন্ন ভিন্ন পটভূমিতে নারীর জীবনকে। তাঁদের বিভিন্ন উত্থান পতনের সময় একে অপরের পাশে থেকেছে। রঙ্গিতা প্রীতিশ নন্দী এবং ঈশিতা প্রীতিশ নন্দী দ্বারা নির্মিত শেষ সিজনটিতে ৪ নারীর জীবনে জটিলতার বিষয়টি দেখানো হবে। শেষ সিজনে দেখা যাবে ৪ জনের বিভিন্ন উত্থান পতন। ভারতের প্রাইম ভিডিও অরিজিনালসের পরিচালক নিখিল মাধোক জানিয়েছেন, এই সিরিজটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছে। বহু মানুষকে অনুপ্রাণিত করেছে। নারী নেতৃত্বাধীন গল্পকে তুলে ধরেছেন নতুন করে। এই সিরিজের চরিত্রগুলোর দৃষ্টিভঙ্গি, সততা শুধু ভারতেই নয়, সারা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছে। শেষ সিরিজটি আনতে পেরে খুশি।

 

 

View this post on Instagram

 

A post shared by prime video IN (@primevideoin)

 

চতুর্থ সিজনটি পরিচালনা করেছেন অরুণিমা শর্মা এবং নেহা পার্টি মতিয়ানি। প্রযোজনায় রয়েছে প্রীতীশ নন্দী কমিউনিকেশনস। চূড়ান্ত সিরিজে প্রতীক এস এম পাতিল, মিলিন্দ সোমান, রাজীব সিদ্ধার্থ, লিসা রায় এবং অঙ্কুর রথিকে ফিরিয়ে আনছে। শেষ সিজনে দেখা যাবে ডিনো মোরিয়া, অনসূয়া সেনগুপ্ত এবং কুণাল রায় কাপুরকে। জুলাই মাসে এই ফাইনাল সিজনের শুটিং শুরু হয়েছিল। অবশেষে কাজ সম্পূর্ণ করে প্রকাশিত হতে চলেছে শেষ সিজন।

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে