অঙ্কুশ থেকে সোহম, রেডরোডের কার্নিভালে মুখ্যমন্ত্রীর পাশে টলিউডের নক্ষত্ররা

অভিনেতা দিগন্ত বাগচি, ভরত কল, অঙ্কুশ হাজরা, সায়ন্তিকা বন্দোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ঐন্দ্রিলা সেন, পরিচালক হরনাথ চক্রবর্তী, অরিন্দম শীল-সহ ছোটপর্দার একাধিক তারকারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টির ভ্রুকুটি সত্ত্বেও রেডরোডে শুরু হল চলতি বছরের দুর্গাপুজোর মেগা কার্নিভাল। প্রতিবছর দুর্গোৎসব শেষে কলকাতার অন্যতম আকর্ষণ হয়ে থাকে দুর্গাপুজোর মেগা কার্নিভাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই কার্নিভালের খ্যাতি বিশ্বজুড়ে। ক্ষমতায় বসার পর থেকেই কলকাতার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে ঢেলে সাজাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্লাবগুলিকে লাখের চাঁদা দেওয়া থেকে শুরু করে মহালয়ায় প্যাণ্ডেলের উদ্বোধন সবটাই, রাজ্যবাসীর ঠাকুর দেখার সবরকম সুবিধা করে দিয়েছেন তিনি। তবে যাই হোক না কেন, রাজ্য জুড়ে ২ অক্টোবর দশমী থাকলেও কলকাতার মানুষ দের জন্যে কিন্তু আজ বিজয়া দশমী। কেননা কলকাতার মানুষদের এখনও ঠাকুর দেখা শেষ হয়নি। হ্যাঁ, আজ রেডরোডে আয়োজিত দূর্গাপুজোর মেগা কার্নিভাল খানিকটা সেই আভাসই দেবে।

প্রায় ১১৩ টা বিখ্যাত মণ্ডপের ঠাকুরের আজ বিসর্জন হবে। কার্নিভালে ট্যাবলো নিয়ে নৃত্য, নানারকম পারফরম্যান্স দেখাবে ক্লাবগুলি। যা দেখতে প্রতিবছরই ভিড় জমে হাজার হাজার মানুষের। বিদেশীরাও এই অনুষ্ঠানের নানা দৃশ্য ক্যামেরাবন্দি করতে অনুষ্ঠানস্থলে পৌঁছন। যাই হোক, ইতিমধ্যেই ১১৩টির মতো পুজো কমিটি তাঁদের প্রতিমা নিয়ে শোভা যাত্রা শুরু করেছে। নির্দিষ্ট সময়েই রেডরোডে হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত পুজো উদ্যোক্তারা তাঁদের ট্যাবলো নিয়ে শোভাযাত্রা করে এগিয়ে চলছেন গঙ্গার ঘাটের দিকে। টলিউড থেকে রাজনীতি, খেলা সকল জগতের মানুষ উপস্থিত হয়েছেন কার্নিভালে।

তারকাদের মধ্যে রয়েছেন, অভিনেতা দিগন্ত বাগচি, ভরত কল, অঙ্কুশ হাজরা, সায়ন্তিকা বন্দোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌমিতৃষা কুণ্ডু, লাভলী মৈত্র, ঐন্দ্রিলা সেন, পরিচালক হরনাথ চক্রবর্তী, অরিন্দম শীল, যিশু সেনগুপ্ত-সহ ছোটপর্দার একাধিক তারকারা। তাঁরা সকলেই মুখ্যমন্ত্রীর পাশে বসে অনুষ্ঠান উপভোগ করছেন। পাশাপাশি অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় বেলিয়াঘাটা ৩৩ পল্লী অধিবাসীবৃন্দ ক্লাবের পক্ষ থেকে একটি নৃত্য পরিবেশন করেছেন। পাশাপাশি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তরফ থেকে নৃত্যশিল্পীদের সঙ্গ দিয়েছেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, সোহম চক্রবর্তী। এছাড়াও অভিনেত্রী তৃণা সাহাও অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন। এছাড়া দক্ষিণ কলকাতার সার্বজনীন দুর্গোৎসব কমিটির তরফে নৃত্য পরিবেশন করেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। এছাড়া আলিপুর বডিগারড লাইন পুজো কমিটির তরফে নৃত্য পরিবেশন করেছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অনুষ্ঠানের উদ্বোধন করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় এবং তাঁর দীক্ষামঞ্জরির ডান্স গ্রুপ। যে সমস্ত গানগুলিতে কার্নিভালে নৃত্য পরিবেশন হচ্ছে সেগুলি বেশিরভাগই মুখ্যমন্ত্রীর সুরে এবং লেখা গান।

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস