Valentine’s Day 2024: সলমন থেকে সুস্মিতা সেন, যাঁরা আজও প্রেমে ব্যর্থ

কিন্তু এত প্রভাব-প্রতিপত্তি থাকতেও প্রেমে বা সংসার গড়তে ব্যর্থ হয়েছেন বলিউডের অনেক তারকা। যারা ভালোবাসা পেয়েও হারিয়েছেন। কারা তাঁরা!

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে। প্রেমদিবসে মেতে উঠেছে গোটা বিশ্ব। নিজের মনের মানুষটির জন্যে কত প্ল্যানিং, প্রোগ্রাম বানিয়ে রেখেছেন সকলে। কীভাবে প্রিয় মানুষ টিকে সারপ্রাইজ দেবেন, পোশাক হিসেবে কী পরলে মনের মানুষটি চমকে যাবেন। সবকিছু মিলিয়ে আজকের দিনটি সেলিব্রেট করার জন্যে দীর্ঘ পরিকল্পনা করেছেন অনেকেই। তেমনি তারকামহলেও চলছে জমিয়ে প্রেম দিবস উদযাপন। কেউ কেউ মনের মানুষের সঙ্গে ছবি দিয়ে ভ্যালেন্টাইনস শুভেচ্ছা জানিয়েছেন। আবার কেউ আজকের দিনটি কোনও কাজকর্ম না রেখে বিদেশ ভ্রমনে গিয়েছেন। বলিউডে আমাদের আইকনিক কপল রয়েছেন অনেকেই। অমিতাভ-জয়া থেকে শাহরুখ-গৌরি, সইফ-করিনা, নতুনদের মধ্যে রনবীর-আলিয়া, ভিকি-ক্যাটরিনা, ঐশ্বর্য- অভিষেক, সিদ্ধার্থ-কিয়ারা প্রমুখ। কিন্তু এত প্রভাব-প্রতিপত্তি থাকতেও প্রেমে বা সংসার গড়তে ব্যর্থ হয়েছেন বলিউডের অনেক তারকা। যারা ভালোবাসা পেয়েও হারিয়েছেন। কারা তাঁরা!

সলমন খান- সুপারস্টার ৫৭ বছর বয়সে এখনও ব্যাচেলর। যদিও তাঁর জীবনে একাধিক প্রেম এসেছে, কিন্তু কাউকেই সম্পর্কে আটকে রাখতে পারেননি অভিনেতা। ঐশ্বর্য রাই, ক্যাটরিনা কাইফ, সঙ্গীত বিজলানি, সোমি আলি, ইউলিয়া ভান্তুর এবং আরও অনেক অভিনেত্রীর প্রেমে পড়েছিলেন তিনি। কিন্তু তবুও একটাও সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি। সলমন একবার বলেছিলেন যে, তিনি মনে করেন বিয়ে মানেই অর্থের অপচয়।

শেহনাজ গিল- বিগ বস সিজন ১৩ খ্যাত শেহনাজ গিল প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে সম্পর্কে যুক্ত ছিলেন। তাঁরা তাঁদের প্রেমে শিলমোহর না দিলেও গুজব ছিল যে, দুজনে একে অপরের প্রেমে পাগল ছিলেন। বিয়ে পর্যন্তও গড়িয়েছিল তাঁদের সম্পর্ক। কিন্তু সিদ্ধার্থের আচমকাই মৃত্যুর পরে শেহনাজ অনেকদিন নিজেকে গুটিয়ে রেখেছিলেন। এখন তিনি কাজের দিকে মনোনিবেশ করেছেন।

করিশ্মা কাপুর- অভিনেত্রী করিশ্মা কাপুর আজও বলিউডের রানি হিসেবে চিহ্নিত। ৯০ দশকের অন্যতম হিট অভিনেত্রী ছিলেন তিনি।কিন্তু সাংসারিক দিকে তিনি ব্যর্থ। অজয় ​​দেবগন, অভিষেক বচ্চন, অক্ষয় খান্নার সঙ্গে তাঁর সম্পর্কের গুজব উঠলেও কোনোটাই দীর্ঘস্থায়ী হয়নি। পরে, অভিনেত্রী ২০০৩ সালে ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করলেও তাঁরা আলাদা হয়ে যায়। বর্তমান তাঁর দুটি সন্তান। তাই দ্বিতীয় বিয়ের কথা ভাবেননি অভিনেত্রী।

সুস্মিতা সেন- আর্য অভিনেত্রী সুস্মিতা সেনও প্রেমের ক্ষেত্রে দুর্ভাগা, ৪৫ বছর বয়সেও তিনি কুমারী। তবে তিনি ওয়াসিম আকরাম, বিক্রম ভাট, রণদীপ হুডা, রোহমান শাল-সহ অনেকের সঙ্গে সম্পর্কে ছিলেন। কিন্তু একটাও টেকেনি। একটি সাক্ষাৎকারে সুস্মিতা প্রকাশ করেছিলেন যে, তিনি আর বিয়ে করতে চান না।

করণ জোহর- চলচ্চিত্র নির্মাতা করণ জোহর প্রেমে দুর্ভাগ্য কারণ তিনি টুইঙ্কল খান্নাকে ভালবাসতেন। এরপরও তাঁর জীবনে একাধিক প্রেম এলেও বিচ্ছেদ হয়ে যায়।

কঙ্গনা রানাউত- কুইন অভিনেত্রী কঙ্গনা রানাউত আদিত্য পাঞ্চোলি, অধ্যয়ন সুমন, হৃতিক রোশন-সহ অনেকের সঙ্গে সম্পর্কে যুক্ত ছিলেন। কিন্তু, তাঁর কোনো সম্পর্কই বেশিদিন স্থায়ী হয়নি। একবার কঙ্গনা প্রকাশ করেছিলেন, তিনি বিয়ে করতে অক্ষম।

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

ওজন কমাতে মাখনা নাকি পপকর্ন, কোনটা বেশি কার্যকর?

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

মুম্বইয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান

দীপকেদের ২৪ ঘন্টার মধ্যে না ছাড়লে ফের অনশন, এবার হুমকি দিলেন সোনম ওয়াংচুক

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের