দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শোলাঙ্কি ও গৌরব অনস্ক্রিন জুটি নিয়ে আসছে ‘গাঁটছড়া’, কোন অভিজ্ঞতা শেয়ার করছেন তাঁরা শুনুন

নিজস্ব প্রতিনিধিঃ স্টার জলসার নতুন ধারাবাহিক ‘ গাঁটছড়া’ খুব শিগগিরি আসতে চলেছে পর্দায়। তবে তার আগে সামনে এসেছে নতুন সিরিয়ালের ট্রেলার। চ্যানেলের তরফে এই সিরিয়াল সম্প্রচারের সময় এখনও জানানো না হলেও আশা করা যাচ্ছে প্রাইম টাইমেই চলবে এই সিরিয়াল। রয়েছে একঝাঁক জনপ্রিয় মুখ। কাদম্বিনী চরিত্রে অভিনয়ের পর স্টার জলসার নতুন সিরিয়ালে কামব্যাক করতে চলেছেন শোলাঙ্কি রায়। শুধু তাই নয় বহুদিন পর ছোটপর্দায় ফিরছেন গৌরব চট্টোপাধ্যায়। এই প্রথম শোলাঙ্কি ও গৌরব অনস্ক্রিন জুটি বাঁধতে চলেছেন। এছাড়াও রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, শ্রীমা ভট্টাচার্য, সঞ্চারী মন্ডল সহ এক ঝাঁক নতুন অভিনেতা অভিনেত্রী।

এক বনেদি ও উচ্চবিত্ত পরিবারের জগদ্ধাত্রী পুজোর প্রেক্ষাপটে এই গল্প শুরু হবে তা প্রোমো দেখেই বোঝা যাচ্ছে। একদিকে নিম্নবিত্ত পরিবারে তিন বোনের সম্পর্কের সমীকরণ থেকে শুরু করে। ভট্টাচার্য পরিবারের তিন বোনের মধ্যে মেজো মেয়ে খড়ি ভট্টাচার্য গুণের আধার। অন্যদিকে সিংহরায় পরিবারের তিন ভাইয়ের মধ্যেও রয়েছে রেষারেষি। এইসবকিছুরই আভাস মিলেছে প্রোমোতে এবার আপাতত সিরিয়াল শুরুর অপেক্ষা। তবে তার আগে দেখে নিন প্রোমো শুটের সময় ফ্লোর থেকে কোন অভিজ্ঞতা শেয়ার করছেন অভিনেতা অভিনেত্রীরা।   

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ