‘গর্ভপাতে নষ্ট হয়েছিল প্রথম সন্তান’, অব্যক্ত যন্ত্রণার কথা প্রকাশ্যে আনলেন বলি সুন্দরী

অভিনেত্রী গওহর খানের সঙ্গেও ঘটেছে। বর্তমানে অভিনেত্রী দুই ছেলের মা। গত বছর দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের হাসিখুশি মুখটার পিছনে অনেক দুঃখকষ্ট লুকিয়ে থাকে, যা ভক্তদের সামনে সবসময় প্রকাশ করতে পারেন না তাঁরা। অতীতে এমন অনেক ঘটনা ঘটেছে, যেখানে তারকারা নিজের ব্যাথা যন্ত্রণার কথা বলতে বলতে ভক্তদের সামনেই কেঁদে দিয়েছেন। হ্যাঁ, বিলাসিতা জীবনের পেছনে সাধারণ মানুষের মতো তারকাদেরও অনেক দুঃখ থাকে। যেমনটা অভিনেত্রী গওহর খানের সঙ্গেও ঘটেছে। বর্তমানে অভিনেত্রী দুই ছেলের মা। গত বছর দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসা মাত্রই ভক্তরা তাঁকে প্রাণ ভরে অভিনন্দন জানিয়েছেন। কিন্তু জানেন কী, অভিনেত্রীর প্রথম সন্তান বেঁচে থাকলে আজ তিনি তিন সন্তানের মা হতেন। তাঁর প্রথমবার গর্ভপাত হয়েছিল।

২০২০ সালে তিনি ইনফ্লুয়েন্সার-কোরিওগ্রাফার জায়েদ দরবারকে বিয়ে করেছেন। বিয়ের পর তাঁদের দুই সন্তান হয়েছে। সম্প্রতি জীবনের একটি কঠিন সময়ের কথা তুলে ধরেছেন নায়িকা। সেখানেই তিনি জানান, তাঁর প্রথম সন্তান গর্ভস্থ অবস্থাতেই মারা গিয়েছে। তিনি সব সময়ই মা হতে চেয়েছিলেন। যদি আরও আগে সঙ্গী পেতেন, তাহলে আরও অনেক আগেই তিনি মা হতেন। ১৯ বছর বয়সেই তিনি মা হওয়ার জন্য প্রস্তুত ছিলেন।

অভিনেত্রীর কথায়, ‘ছোটবেলায় আমি আমার ভাইপো-ভাইঝিদের যত্ন নিয়েছি। আমি তাঁদের ডায়পার বদলাতাম। আমি রাতে তাদের সঙ্গে জেগে থাকতাম। আমার বোনেরা যখন বাইরে যেত, তখন তাঁরা তাঁদের সন্তানদের ৩০-৪০ দিনের জন্য আমার কাছে রেখে যেত। তখন আমার বয়স ছিল মাত্র ১৯ বছর। তখন থেকেই আমি মা হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম। মা হওয়াটা আমার জন্য কখনই কোনও অবাস্তব সিদ্ধান্ত ছিল না। তাই জায়েদকে বিয়ে করার পর আমি মা হওয়ার জন্যে আর দেরি করিনি। ছত্রিশ বছর বয়সে আমার বিয়ে হয়েছিল। তাই আমি জানতাম, সন্তান নেওয়ার জন্য আমার হাতে বেশি সময় নেই। তাই বিয়ের প্রথম বছরেই আমরা সন্তান নেওয়ার চেষ্টা করি এবং আমি স্বাভাবিকভাবেই গর্ভবতীও হয়ে গিয়েছিলাম। কিন্তু আমরা আমাদের প্রথম সন্তানকে হারাই। গর্ভস্থ অবস্থাতেই মারা যায় সে। এটা আমার জীবনের উপর গভীর প্রভাব ফেলেছিল। গর্ভপাতের পর স্বাভাবিক অবস্থায় ফিরতে আমার অনেক সময় লেগেছিল, কারণ আমি ক্রমাগত ভাবতাম, আমি কি আর মা হতে পারবো না? তবে ডাক্তাররা আমাকে পরবর্তী সন্তানের জন্য চেষ্টা করতে অন্তত ৬ মাস অপেক্ষা করতে বলেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমার সন্তানের আকাঙ্ক্ষা আরও তীব্র হয়ে উঠল। এরপর ধীরে ধীরে সবকিছু ঠিকঠাক হতেই আমরা চেষ্টা করলাম। তারপর আমি সফলভাবে মা হলাম। এখন দুই সন্তানের মা আমি।’

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের