পরণে ধুতি, মলে ঢুকতে বাধা বৃদ্ধ কৃষককে, ইনস্টাগ্রামে প্রতিবাদ গওহর খানের

জানা গেছে, নিরাপত্তা ও ব্যবস্থাপনার অনুরোধ করা সত্ত্বেও তারা তাকে মলের ভেতরে প্রবেশ করতে দেয়নি। বুধবার (১৭ জুলাই) গওহর তার ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিওটি শেয়ার করে মলের নিন্দা করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, পেহলা দর্শনধারী, বাদ মে গুণবিচারি। অর্থাৎ পোশাক দেখেই যেকোনও মানুষকে বিচার করে ফেলেন মানুষ। হ্যাঁ, একটি মানুষের যতই গুণই থাকুক না কেন, তা কিন্তু পোশাকের আড়ালেই ঢাকা পড়ে যায়। হ্যাঁ, ভারতবর্ষে এখনও পোশাকের মাহাত্ম্য বেশি। অর্থাৎ মানুষ যতই ফিটফাট, দামি পোশাক পরবেন ততই তিনি সমাজের চোখে খাঁটি মানুষ। কিন্তু গায়ে নোংরা পোশাক দেখলেই সেই ব্যক্তির কোনও তৎপর্য নেই সমাজের চোখে। ১৬ জুলাই সন্ধ্যায় বেঙ্গালুরুর বিলাসবহুল জিটি মলে একজন বয়স্ক কৃষক ‘ধুতি’ পরে তাঁর ছেলে ও স্ত্রীর সঙ্গে মলে গিয়েছিলেন সিনেমা দেখার জন্যে। কিন্তু ধুতি পরে যাওয়ায় ওই বৃদ্ধ কৃষককে মলে ঢুকতেই দেওয়া হয়নি। যা নিয়ে রীতিমতো তেতে রয়েছে কৃষক গোষ্ঠী।

এবার এই ঘটনাটি নিয়ে মুখ খুললেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী গহওর খান। ওইদিন লোকটি তাঁর ছেলের সঙ্গে সিনেমা দেখতে জিটি মলে গিয়েছিলেন, কিন্তু নিরাপত্তারক্ষীরা তাঁর পোশাকের কারণে তাঁকে মলে ঢুকতে দেয়নি। উল্টে মল কর্তৃপক্ষ বলেন, ‘ধুতি’ পরা কোনও লোককে মলে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়না, তাই তাঁকে অবিলম্বে প্যান্ট পরে আসতে হবে। তবে ভিডিওটি ভাইরাল হওয়া মাত্রই বেঙ্গালুরুর কৃষক ইউনিয়নগুলি গতকাল বুধবার সকাল থেকেই মলের বাইরে বিক্ষোভ শুরু করে। এবার এই নিন্দনীয় ঘটনাটিতে মুখ খুললেন অভিনেত্রী এবং প্রাক্তন বিগ বস প্রতিযোগী গওহর খান।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ভাইরাল হওয়া ভিডিওগুলিতে, কৃষককে একটি সাদা শার্ট, ধুতি এবং পাগড়ি পরা অবস্থায় দেখা গিয়েছে। জানা গেছে, নিরাপত্তা ও ব্যবস্থাপনার অনুরোধ করা সত্ত্বেও তারা তাকে মলের ভেতরে প্রবেশ করতে দেয়নি। বুধবার (১৭ জুলাই) গওহর তার ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিওটি শেয়ার করে মলের নিন্দা করেছেন। তিনি মলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও করে বলেন, “এটি একেবারেই লজ্জাজনক। মলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এটি ভারত এবং আমাদের সকলকে আমাদের সংস্কৃতি নিয়ে গর্বিত হতে হবে।”

ঘটনাটি ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের জন্ম দিয়েছে। তবে প্রতিক্রিয়ার পরে, মলের ব্যবস্থাপনা কৃষকের কাছে ক্ষমা চেয়েছিলেন। সমঝোতার ইঙ্গিত হিসেবে তারা তাকে শাল দিয়ে সম্মানিত করেন। এদিকে গওহরকে বর্তমানে তার ছেলে জেহানের সঙ্গে তাঁর বেশিরভাগ সময় উপভোগ করতে দেখা যাচ্ছে। তিনি ২০২০ সালের ডিসেম্বরে জাইদেকে বিয়ে করেছিলেন এবং ১০ মে, ২০২৩-এ তারা তাদের প্রথম সন্তানকে স্বাগত জানায়। কাজের ফ্রন্টে, গওহর ঋত্বিক ধনজানির সঙ্গে ঝলক দিখলা জা এর ১১ তম সিজন হোস্ট করেছিলেন। তিনি এখনও তার আসন্ন প্রকল্পগুলির কোনও ঘোষণা করেননি।

 

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস