কেরলে প্রেমিক প্রবীরের জন্মদিন পালন করতে গিয়ে গুরুতর সমস্যার মুখে গীতশ্রী

সেখানে পছন্দ মতো মাছ, পায়েস তৈরির জন্য চাল, দুধ— সব জোগাড় করেছিলেন। কিন্তু কেরলে সে সব কিছুই পাওয়া যাচ্ছে না। তাই বেশ চিন্তায় আছেন নায়িকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেরলে গিয়ে রীতিমতো বিপদের সম্মুখীন অভিনেত্রী গীতশ্রী রায়। টলিপাড়ার একজন অতি পরিচিত নাম। মাস কয়েক আগেই শেষ হয়েছে গীতশ্রীর সিরিয়াল কমলা ও পৃথ্বীরাজ। যেখানে পৃথ্বীরাজের মায়ের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছিলেন গীতশ্রী। তবে যাই হোক, পেশাগত জীবনের পাশাপাশি টলিউড অভিনেত্রীদের ব্যক্তিগত জীবনের নানা খবর প্রতিনিয়ত সংবাদের শিরোনাম হয়। তেমনি গীতশ্রীর প্রেমজীবন নিয়ে বহুদিন ধরেই চলছে বিপুল চর্চা।

ফুটবল খেলোয়াড় প্রবীর দাসের সঙ্গে প্রেম চলছে গীতশ্রীর, এই বিষয়টি অনেকেরই জানা অভিনেত্রীর। এমনকী এই কারণেই ইন্ডাস্ট্রির অনেকের ভাই হয়ে গিয়েছেন প্রবীর সেটাও জানা সকলের। আজ ২০ ডিসেম্বর জন্মদিন অভিনেত্রীর প্রেমিকের জন্মদিন। তাই সমাজমাধ্যমের পাতায় একের পর এক জন্মদিনের শুভেচ্ছা। তবে এই মুহূর্তে তিনি কেরলে রয়েছেন প্রেমিকের খেলা দেখার জন্য। বর্তমানে স্বামী খেলোয়াড় হলে তাঁদের প্রেমিকা বা স্ত্রীদের মাঠে দেখা যায়, এই বিষয়টা মোটামুটি কমন। প্রেমিকের জন্মদিন উদ্‌যাপন করতে কেরলে রয়েছেন গীতশ্রী। এই বিশেষ দিনটা কী ভাবে পালন করবেন তাঁরা। এই বিষয়ে একটি বেসরকারি মাধ্যমকে অভিনেত্রী জানান, তিনি সেখানেও পায়েস রান্না করেছেন। আগের বছর ধুমধাম করে বেঙ্গালুরুতে প্রবীরের জন্মদিন পালন করেছিলেন তিনি। সেখানে পছন্দ মতো মাছ, পায়েস তৈরির জন্য চাল, দুধ— সব জোগাড় করেছিলেন। কিন্তু কেরলে সে সব কিছুই পাওয়া যাচ্ছে না। তাই বেশ চিন্তায় আছেন নায়িকা। একই বেসরকারি সংবাদ মাধ্যমকে অভিনেত্রী বলেন, “আগের বছর বেঙ্গালুরুতে অনেক কিছু করেছিলাম। ওখানে মাছও পাওয়া যায় ভাল। কিন্তু কেরলে কিছুই পাচ্ছি না। এমনকি পায়েস তৈরির আতপ চালও নেই। এত সমস্যা হবে জানলে কলকাতা থেকে নিয়ে যেতাম। যাই হোক প্রবীরের জন্য পায়েস বা ক্ষীর, কিছু না কিছু তৈরি করব। আর রাতে কোথাও একটা খেতে যাব।”

তবে প্রেমিককে বাঙালি খাবারে যত্ন করতে না পারলেও তাঁর বিশেষ দিনে তাঁকে রোদচশমা, বেশ কিছু জামা উপহার দিয়েছেন গীতশ্রী। ক্রিসমাস কাটিয়ে ২৬ ডিসেম্বর কলকাতা ফিরবেন তিনি। এখনই নতুন কোনও কাজে ফিরবেন না। তবে বেশ কিছু সিরিয়ালে অভিনয়ের কথাবার্তা চলছে তাঁর। 

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের