গায়িকা মেখলা দাশগুপ্তের বিয়েতে গিফট অ্যালাউড না

গিফট অ্যালাউড নয়। বরং তার বদলে অতিথিরা শুভেচ্ছা বার্তার কার্ড বিয়ের দিন তাঁদের দিতে পারবেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীতের মরশুম পড়তে না পড়তেই  টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে বিয়ের খবর। এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন গায়িকা মেখলা দাশগুপ্ত। রিয়ালিটি শো থেকে প্লেব্যাক সিঙ্গিং কিংবা স্বর্ণযুগের গান তাঁর কন্ঠে বিমোহিত হয়ে শোনেন শ্রোতারা। এবার নতুন জীবনের দিকে পা বাড়াচ্ছেন শিল্পী। সাতপাকে বাঁধা পড়তে চলেছেন খুব শীঘ্রই। কিন্তু, পাত্র কে? পাত্র এই ইন্ডাস্ট্রির কেউ নন। কর্পোরেট সংস্থার কর্মী মেখলার হবু বর। নাম অর্কপ্রভ চৌধুরী। এক বান্ধবির মাধ্যমেই পাত্রের সঙ্গে তাঁর আলাপ। এরপর সোশ্যাল মিডিয়ায়র মাধ্যমে সেই সম্পর্ক আরও গাঢ় হয়েছে।   

 

গত অগস্টেই নিজেদের সম্পর্কে সিলমোহর দিয়েছেন মেখলা। এবার চলতি বছরের শেষ মাসের পয়লা তারিখেই গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। শ্বশুরবাড়ি শিলিগুড়িতে আর সেখানেই বসবে তাঁদের রিসেপশনের আসর। গায়িকার বিয়ে থেকে রিসেপশনের জন্য বিশেষ বিয়ের পোশাক হিসাবে বেছে নিয়েছেন লেহেঙ্গা। সঙ্গে আরও জানা যাচ্ছে তাঁর বিয়েতে নাকি কোনও উপহার আনতে পারবেন না অতিথিরা। অর্থাৎ গিফট অ্যালাউড নয়। বরং তার বদলে অতিথিরা শুভেচ্ছা বার্তার কার্ড বিয়ের দিন তাঁদের দিতে পারবেন। বিয়েতে তার বিশেষ বন্দোবস্ত থাকবে। তাঁর বিয়ের কার্ড তৈরি করছেন উদয় দেব। 

বর্ষায় ভ্যাপসা গন্ধ দূর করতে চান? ঘর মোছার জলের সঙ্গে মেশান একটি মাত্র জিনিস 

১৯ অগস্ট অশ্লেষা নক্ষত্রে গুরুর শক্তিশালী গোচর, বিপুল অর্থলাভ হবে এই ৪ রাশির জাতকদের

মনসা পুজোয় সংসারে তুমুল অশান্তি, রাস্তায় সতর্ক থাকুন ৫ রাশির জাতকরা

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M8x 5G , জেনে নিন দাম ও ফিচার

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের