দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জন্মদিনে কমল হাসানের অনুরাগীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ একাধারে তিনি একজন অভিনেতা, পরিচালক, গায়ক, সঞ্চালক এবং রাজনীতিবিদ। তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম সিনেমার পাশপাশি বলিউডেও তিনি উপহার দিয়েছেন একাধিক হিট ছবি। তিনি কমল হাসান (Kamal Hasan)। সোমবার কমল হাসানের ৬৮ তম জন্মদিন (68th Birthday) । আর জন্মদিনের আগেই ভক্তদের বিশেষ উপহার দিলেন অভিনেতা। ৩৫ বছর পর আবার পরিচালক মণি রত্নমের সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেতা কমল হাসান। ছবির নাম “KH234”। রবিবার ছবির নির্মাতাদের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। ১৯৬০ সালে “কালাথুর কানাম্মা” ছবিতে শিশু অভিনেতা হিসেবে কাজ করার মাধ্যমে বিনোদন জগতে আত্মপ্রকাশ করেন কমল হাসান। দীর্ঘ কেরিয়ারে শুধুমাত্র অভিনেতা হিসেবেই নয় পরবর্তীকালে নিজেকে পরিচালক ও প্রজুক্তিবিদ হিসেবেও প্রতিষ্ঠা করেছেন কমল। হয়ে উঠেছেন বহু অভিনেতার অনুপ্রেরনা।

শুরুর দিন গুলোতে কিংবদন্তি তামিল চলচ্চিত্র নির্মাতা কে বালাচন্দরের সহকারী হিসেবে কাজ শুরু করেন অভিনেতা। এরপর ১৯৭৫ সালে “অপূর্ব রঙ্গলাল” ছবিতে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন কমল হাসান। এই ছবিতে একজন বিদ্রোহী যুবকের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। যে একজন বয়স্ক মহিলার প্রেমে পড়ে। এই ছবিতে বাস্তবসম্মত অভিনয়ের মাধ্যমে দর্শক মন জয় করে নেন কমল হাসান। “অপূর্ব রঙ্গলাল” ছবিতেই ডেবিউ করেন দক্ষিনী সুপারস্টার রজনীকান্ত। পরবর্তীকালে কে বালাচন্দরের সঙ্গে আরও কিছু জনপ্রিয় তামিল ছবিতে সহকারি পরিচালক হিসেবে কাজ করেন কমল হাসান। ৮০র দশকে হিন্দি ছবির দুনিয়ায় পা রাখেন কমল। তাঁর অভিনীত প্রথম হিন্দি ছবি “এক দুজে কে লিয়ে”। এই ছবিটি কে বালাচন্দর পরিচালিত তেলুগু চলচ্চিত্র “মারো” ছবির রিমেক ছিল। ছবিটি একটি রোমান্টিক ট্র্যাজেডি হিসেবে পরিগণিত হয়। “এক দুজে কে লিয়ে”র পর “সাদমা”, “সাগর” এবং “গ্রেফতারের” মত একাধিক হিন্দি চলচিত্রে অভিনয় করেন কমল হাসান।

এরপর বলিউড ছেড়ে আবার দক্ষিনী ছবিতে মনোনিবেশ করেন অভিনেতা। “আকালি রাজ্যম”, “স্বাথী মুথিয়াম” এবং “ইন্দ্রুদু চন্দ্রদু”র মত একাধিক তেলুগু চলচ্চিত্রে অভিনয়ের জন্য দর্শকদের প্রশংসা পান কমল। পরে তিনি মালয়ালম থ্রিলার “চাণক্যনে” উর্মিলা মাতোন্ডকরের বিপরীতে অভিনয় করেন। এছাড়াও “মাইকেল মাদানা কামারাজান” এবং “আভাই শানমুগির” মতো কমেডি ছবিতে কমল হাসান সমান দক্ষতায় অভিনয় করেন। পাশপাশি নির্বাক চলচ্চিত্র “পুষ্পকা বিমানে” দক্ষতার সঙ্গে অভিনয় করে কমল হাসান সবাইকে চমকে দেন। মণি রত্নম-পরিচালিত “নায়কান” ছবিতে একজন বয়স্ক মানুষের চরিত্রে অভিনয় করেন কমল। শুধু তাই নয় “অপূর্ব সগোধরারগাল” ছবিতে ট্রিপল চরিত্রে অভিনয় করেন কমল হাসান।

শুধু মাত্র অভিনয় নয় একজন পরিচালক হিসেবেও একাধিক ব্লকব্লাস্টার সিনেমা উপহার দেন কমল হাসান। “চাচি ৪২০” ছবিতে প্রথম পরিচালক হিসেবে কাজ করেন অভিনেতা। এবং পরিচালক হিসেবে প্রথম ছবিতেই নিজের দক্ষতার পরিচয় রাখেন কমল। পরবর্তীকালে “হে রাম” “ভিরুমান্দি” ও “বিশ্বরূপমে”র মত একাধিক চলচিত্র পরিচালনা করেন। পাশপাশি “জাগো গোরি” এবং “ওহ হো সানাম” এর মতো জনপ্রিয় গান গেয়েছেন কমল হাসান। এমনকি হে রাম-এর তামিল সংস্করণ থেকে দুটি গানের কথা লিখেছেন। ২০১৮ সালে রাজনীতির ময়দানে পা রাখেন অভিনেতা। সেই সময় অনেকেই মনে করেছিলেন কমল হাসানের কেরিয়ার বোধয় শেষ হয়ে গেছে সমালোচকদের ভুল প্রমান করেছেন কমল হাসান।

Published by:

Share Link:

More Releted News:

পার্সেলের নামে কুকুর ডেলিভারি! র‍্যাপিডো রাইডারের ভিডিও ভাইরাল

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

‘লরেন্স অফ পাঞ্জাব’ নিষিদ্ধের দাবি জানিয়ে হাইকোর্টে গেল পাঞ্জাব কংগ্রেস

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ