বাবা সিদ্দিকীর খুনের পরে ভয়ে কাঁটা শাহরুখ-সলমানরা, নির্বাচনী প্রচার থেকে দূরেই রইলেন বলি তারকারা

আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনের প্রচারে অংশ নিচ্ছেন না কোনও বলিউড তারকা। কারণটা কী কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিধানসভা হোক লোকসভা, যে কোনও নির্বাচনের আগে ভোটারদের প্রভাবিত করতে তারকাদের জনপ্রিয়তাকে কাজে লাগান রাজনৈতিক দলগুলি। যাতে সরাসরি ভোটারদের আকৃষ্ট করা যায়। আবার অনেক অভিনেতা-অভিনেত্রী এই সুযোগে সোজাসুজি রাজনীতিতে পা রাখেন, আবার কেউ কেউ দলের হয়ে প্রচার চালান। শুধু তাই নয়, প্রচারে বিখ্যাত অভিনেতাদের আবেদন এবং তাঁদের সুপারহিট সিনেমার সংলাপগুলি ভোটারদের মনোযোগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর তাঁদের জনপ্রিয়তাকে পুঁজি করেই ভোটের ময়দানে রাজত্ব করে রাজনৈতিক দলগুলি। 

গত ১২ অক্টোবর প্রকাশ্যে খুন করা হয়েছে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকী। তাঁকে খুন করার দায়ও স্বীকার করেছেন লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং-ব্যাং। সেটাই কি তবে কারণ, বাবা সিদ্দিকী খুনের পরে ভয়ে শিঠিয়ে রয়েছেন বলিউড তারকারা, তাই কি নির্বাচনী প্রচার থেকে নিজেদেরকে দূরে রেখেছেন তাঁরা? অবশ্য বছর দুয়েক ধরেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছে মৃত্যুর হুমকি পাচ্ছেন সুপারস্টার সলমান খান। দিন কয়েক আগে শাহরুখ খানকেও মৃত্যুর হুমকি দেওয়া হয়। এবং তার কাছ থেকে কয়েক লাখ টাকা মুক্তিপণও চাওয়া হয়। শুধু তাই নয়, সলমান-শাহরুখের মতো অনেক বলি তারকা বিষ্ণোই গ্যাংয়ের হুমকির শিকার। তাই নির্বাচনী প্রচারে গিয়ে যাতে কোনও সমস্যায় না পড়তে হয়, তাই বলিউডের অনেক বড় বড় অভিনেতারা মুম্বই এবং রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছেন। ফলস্বরূপ, প্রচার সমাবেশে মরাঠি এবং দক্ষিণ ভারতীয় তারকাদের চাহিদা বেড়ে গিয়েছে।

অতীতে, সলমান খান এবং শাহরুখ খানের মতো অনেক বলি তারকারা বাবা সিদ্দিকের মতো রাজনৈতিক ব্যক্তিত্বদের সমাবেশে যোগ দিতেন। কিন্তু বাবা সিদ্দিকীর হত্যার পর পুরো দৃশ্যপট বদলে গিয়েছে। যদিও অভিনেতা রীতেশ দেশমুখ ভাইয়ের সমর্থনে মহারাষ্ট্রের লাতুরে প্রচার চালাচ্ছেন। এদিকে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতেও অনলাইন প্রচার চালাচ্ছে অনেক রাজনৈতিক দল। কারণ সোশ্যাল মিডিয়া অনুমোদন তুলনামূলকভাবে ব্যয় সাপেক্ষ। প্রচারে নেওয়ার জন্যে তারকাদের মোটা টাকা ফি দিতে হয়। মরাঠি তারকারা প্রতি প্রচারাভিযানে ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা ফি ধার্য করেন। কিন্তু বলিউড তারকারা আরও বেশি অর্থ দাবি করেন।

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল