আমেরিকায় হাসপাতালে ভর্তি হানিয়া আমির, কী হল পাক-অভিনেত্রীর?

অসুস্থ হানিয়া আমির, পাকিস্তানি এই সুন্দরীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কী হয়েছে তাঁর? প্রতিবেদন অনুসারে, আমেরিকার একটি হাসপাতালে এখন ভর্তি রয়েছেন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: অসুস্থ হানিয়া আমির, পাকিস্তানি এই সুন্দরীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কী হয়েছে তাঁর? প্রতিবেদন অনুসারে, আমেরিকার একটি হাসপাতালে এখন ভর্তি রয়েছেন অভিনেত্রী। স্বাভাবিকভাবেই প্রিয় নায়িকার স্বাস্থ্যের অবনতির কথা শুনে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা। তবে কেন তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন তা এখনও জানা যায়নি। একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রী বেশ দুর্বল এবং অসুস্থ। সম্প্রতি অভিনেত্রী একটি পুরষ্কার অনুষ্ঠানে যোগ দিতে হিউস্টনে গিয়েছিলেন। সেখানেই তিনি অসুস্থ হয়ে গিয়েছেন বলে খবর। হাসপাতাল থেকে হানিয়ার ছবি ভাইরাল হয়েছে। এই মূহুর্তে ভক্তরা “হানিয়ার কী হয়েছে?” বলে উদ্বিগ্ন প্রকাশ করেছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করছেন। তবে অভিনেত্রী বা তার দলের কাছ থেকে এখনও পর্যন্ত তাঁর স্বাস্থ্য আপডেট পাওয়া যায়নি। পহেলগাঁও হামলার পর বর্তমানে ভারতে নিষিদ্ধ পাকিস্তানি তারকারা।

পহেলগাঁও হামলায় পাকিস্তানি সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন ২৬ জন ভারতীয়। এর প্রতিশোধ তুলতে ভারত পাকিস্তানের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক শেষ করে। পাশাপাশি পাকিস্তানি তারকা থেকে ক্রিকেটার সকলেরই ভারতে প্রবেশ নিষিদ্ধ হয়। তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলও নিষিদ্ধ করা হয় ভারতে। এদিকে পহেলগাঁও হামলার প্রতিশোধ তুলতে ভারত পাল্টা পাকিস্তানের উপর অপারেশন সিঁদুর হামলা চালালে পাকিস্তানি তারকারা এর তীব্র প্রতিবাদ করেন। যার মধ্যে রয়েছে হানিয়া আমিরও।

এরপরেই দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে তাঁর ছবি ‘সর্দার জি 3’ নিয়ে ভারতে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। এমন কী পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধার কারণে দিলজিৎকেও ভারত থেকে বয়কটের ডাক দেওয়া হয়। যদিও এ নিয়ে হানিয়া আমির কোনও মন্তব্য করেননি। তবে যাই হোক না কেন ভারতেও তাঁর অসংখ্য ভক্ত রয়েছে। এদিকে হানিয়া আমিরের সোশ্যাল মিডিয়ায় উল্লেখযোগ্য সংখ্যক ফলোয়ার রয়েছে। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ১ কোটি ৯০ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে, যা তাকে পাকিস্তানে সর্বাধিক ফলোয়ার সেলিব্রিটি করে তুলেছে। সম্প্রতি, তিনি পাকিস্তানের বাইরের প্রকল্পগুলিতে কাজ শুরু করেছেন। অভিনয়ের পাশাপাশি, হানিয়া ফটোশুট এবং সোশ্যাল মিডিয়া কন্টেন্টেও সক্রিয়, প্রায়শই ভক্তদের সঙ্গে সংযোগ স্থাপন করে তার ব্যক্তিগত এবং পেশাদার জীবনের ঝলক তুলে ধরেন তিনি। এছাড়া হানিয়ার টিভি অনুষ্ঠানগুলি ভক্তদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী